করোনার জেরে রাজ্যে বাতিল একাদশের পরীক্ষা, একাধিক সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক নিয়েও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার জেরে বাতিল একাদশের পরীক্ষা, বদল হয়েছে সময়সূচী। এই মুহুর্তে রাজ্যে ফের অবস্থা ভয়াবহ। দিনে দিনে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। বারবার সতর্কীকরণের পরেও বেলাগাম যাপন, উদাসীনতা সব মিলিয়ে রোজ লম্বা হচ্ছে করোনা পজেটিভের তালিকা। এই পরিস্থিতিতে রাজ্যের বোর্ড এক্সাম অর্থাৎ মাধ্যমিক উচ্চমাধ্যমিক হবে কিনা, হলেও কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন ছিল সকলের।

আরও পড়ুনঃ রাজ্যে লকডাউনের বিজ্ঞপ্তি দিল নবান্ন, ফের শিলমোহর নজরবন্দির খবরে #Breaking

রাজ্যের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী এবং অভিভাবকেরা আবেদন জানিয়েছিলেন এই কঠিন পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের জন্য। সেসবের মধ্যেই পরীক্ষা বাতিল নিয়ে কিছু না বললেও, উচ্চমাধ্যমিক নিয়ে বড় ঘোষণা করলো শিক্ষা দফতর। উচ্চশিক্ষা সংসদের ঘোষণা অনুযায়ী, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা এই করোনা পরিস্থিতিতে পরীক্ষা দিতে পারবেন হোম সেন্টারে। অর্থাৎ এতোদিনের নিয়ম অনুযায়ী যেতে হবে না অন্য স্কুলে। বদল হয়েছে পরীক্ষার সময়সূচীও। সকাল ১০ টার পরিবর্তে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে দুপুর ১২ টা থেকে ৩ টে ১৫ পর্যন্ত।

তবে সূত্রের খবর এখনো ঠিক আছে পরীক্ষা হবে ১৫ই জুন থেকেই। বাকি সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতি বুঝে বলেই জানানো হয়েছে সংসদের তরফ থেকে। তবে রাজ্যের এই করোনার বাড়াবাড়ি কালে উচ্চমাধ্যমিকের পাশাপাশি একাদশ শ্রেনীর ছাত্র ছাত্রীদের জন্য ্বড়ো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছরের জন্য  একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা বাতিল করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। অর্থাৎ ছাত্র-ছাত্রীদের দ্বাদশ শ্রেণিতে তুলে দেওয়া হবে।

করোনার জেরে রাজ্যে বাতিল একাদশের পরীক্ষা, একাধিক সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক নিয়েও। এদিকে রাজ্যে লকডাউনের বিজ্ঞপ্তি দিল নবান্ন। নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে,  সকাল ৭ থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে বাজার। ফের খোলা থাকবে দুপুরে ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় জিনিসপত্র ও মেডিক্যাল দোকানকে। আংশিক লকডাউনের আওতা থেকে বাদ ওষুধের দোকান, মুদিখানা। রাজ্য সরকারের এই নির্দেশ আজ থেকেই কার্যকর হচ্ছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত