আজ বাংলায় মৃত্যু হল ১৫৭ করোনা আক্রান্তের, সামান্য স্বস্তি সুস্থতার হারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ বাংলায় মৃত্যু হল ১৫৭ করোনা আক্রান্তের। তবে রাজ্যের একাধিক জেলায় কমল করোনা সংক্রমণ। যদিও রাজ্যের সব জেলাতে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে ব্যাপকভাবে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল সংক্রমণের মাত্রা কে ছাপিয়ে সুস্থতার হার বেড়েছে রাজ্যের ১৬ টি জেলায়। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী ও কলকাতায় সংক্রামিতের থেকে সুস্থ হয়েছেন বেশি।

আরও পড়ুনঃ সুর পাল্টে ইয়াস মোকাবিলায় রাজ্যের প্রশংসায় রাজ্যপাল, আজ বৈঠক করবেন নবান্নে।

তবে সংক্রমণ কমেছে বলা চলেনা গত ২৪ ঘন্টায় শুধু উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬২ জন, মৃত্যু হয়েছে ৪৬ জনের। কলকাতাতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৮৯ জন, মৃত্যু হয়েছে ৩৩ জনের। পাশাপাশি হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ১ হাজার ১৬৪ এবং ১ হাজার ২০২। এদিন হাওড়ায় মৃত্যু হয়েছে ৮ জনের এবং দক্ষিণ ২৪ পরগণা মৃত্যু হয়েছে ১০ জনের।

২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৫ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ১ হাজার ৯৭৮ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ৩৭৬ জন। আজ বাংলায় মৃত্যু হল ১৫৭ করোনা আক্রান্তের, যা নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭৪। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৫৭ জন। যা সংক্রমণের গতি ছাপিয়ে গিয়েছে।

আজকের ১৯ হাজার ৫৭ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১১ লক্ষ ৬০ হাজার ৯২৮ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৬৬ হাজার ১২৩ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২০ লক্ষ ৫৭ হাজার ৯৭২ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০.৮০ শতাংশ। রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিনের তথ্য অনুযায়ী ৮৯.১৭ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। দেখুন জেলাভিত্তিক সার্বিক পরিসংখ্যান।

bulletin

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত