পুজোর আগে আতঙ্ক বাড়িয়ে কলকাতায় বাড়ছে করোনা, দেখুন আজকের বুলেটিন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কঠোর করোনা বিধি আরোপের ফলেই ক্রমাগত নিম্নমুখী হচ্ছিল রাজ্যের করোনা সংক্রমণ। কিন্তু কদিন হল আবার দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে। পাশাপাশি তৃতীয় ঢেউ নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে চিকিৎসক মহল। অন্যদিকে সামনেই আসন্ন বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। তাঁর মাঝে এই সংক্রমণ বৃদ্ধির ইঙ্গিতে কিছুটা শঙ্কিত চিকিৎসক মহল। আজকের তথ্য বলছেপুজোর আগে আতঙ্ক বাড়িয়ে কলকাতায় বাড়ছে করোনা।

আরও পড়ুনঃ দুর্গা পুজো নিয়ে কটাক্ষ, নেটিজেনদের এক হাত নিলেন মীর।

রাজ্য সরকার কিছুক্ষন আগে বুলেটিন প্রকাশ করেছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, আজ রাজ্য জুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০৮ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। গতকালের থেকে কিছুটা সংক্রমণ কমেছে এদিন। আজ রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৯৪ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে রাজ্য জুড়ে চিকিৎসাধীন আক্রান্ত রয়েছেন ৭ হাজার ৫৭১ জন। যা গতকালের থেকে ১ জন বেড়েছে এদিন। এখন রাজ্যে সুস্থতার গড় ৯৮.৩২ শতাংশ।

আজকের বুলেটিন বলছে পুজোর আগে আতঙ্ক বাড়িয়ে কলকাতায় বাড়ছে করোনা। গত ২৪ ঘন্টায় মহানগর কলকাতায় আক্রান্ত হয়েছেন ১৪৬ জন, আজ মৃত্যু হয়েছে ৪ জনের। সার্বিক ভাবে কলকাতায় করোনা মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৭০। এদিন উত্তর ২৪ পরগণা জেলাতে করোনা আক্রান্ত হয়েছে ১১৬ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। কলকাতা আর উত্তর ২৪ পরগণা বাদে রাজ্যের কোন জেলাতে শতাধিক সংক্রমন হয়নি। তবে সব জেলাতেই পাওয়া গিয়েছে করোনা রোগী।

এদিন রাজ্য জুড়ে করোনা ভাইরাসের টেস্ট হয়েছে, ৩৯ হাজার ৬৬১ টি। যা নিয়ে এখন পর্যন্ত মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে, ১ কোটি ৮১ লক্ষ ৮৫ হাজার ৩২২। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে এখন তৃতীয় ঢেউয়ের প্রস্তুতিতে রয়েছে রাজ্য। লোকাল ট্রেন কে ছাড়পত্র না দিলেও বাদবাকি সব কিছুতেই প্রায় স্বাভাবিক বাংলা। দেখুন রাজ্যের সার্বিক পরিসংখ্যান

পুজোর আগে আতঙ্ক বাড়িয়ে কলকাতায় বাড়ছে করোনা, দেখুন আজকের বুলেটিন।

 

পুজোর আগে আতঙ্ক বাড়িয়ে কলকাতায় বাড়ছে করোনা, দেখুন আজকের বুলেটিন। 34f6a645e30e427e94c3036e82ddb75b 0001

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত