দুর্গা পুজো নিয়ে কটাক্ষ, নেটিজেনদের এক হাত নিলেন মীর।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বর্তমানে রেডিও এবং টেলিভিশনের জগতে জনপ্রিয় সঞ্চালক ও অভিনেতা হলেন মীর আফসার আলি। বলাবাহুল্য, মীরাক্কেলের মঞ্চ হোক কিংবা সানডে সাসপেন্স বাঙালির সমস্ত কিছুর সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন মীর। এবার তাকেই কিনা শুনতে হল ধর্মীয় ভেদাভেদের খোটা!

আরও পড়ুনঃ গ্রামের নাম শুনলেই ছেলে মেয়েদের বিয়ে দিতে চান না কেউ, এই রাজ্যেই!

সম্প্রতি নিজের অনুরাগীদের কে গণেশ পুজোর শুভেচ্ছা জানিয়ে নেটিজেনদের নোংরা মন্তব্যের স্বীকার হয়েছিলেন এই জনপ্রিয় সঞ্চালক তথা অভিনেতা। কয়েকজন আবার লিখেছিলেন , ‘একজন মুসলিম সন্তান হয়ে আপনাকে এগুলো মানায়?’ যেগুলি কে প্রথমে পাত্তা না দিয়েই নিজের কাজে এগিয়ে গিয়েছিলেন তিনি।

তবে এবার আসন্ন দুর্গাপুজো কে কেন্দ্র করে জনপ্রিয় স্মার্ট ফোন ভিভোর বিজ্ঞাপনী প্রচারে পুজোর সময় নিজের ছোটবেলার স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে নেট মাধ্যমে কটাক্ষের শিকার হন মীর।

প্রথম দিকে এই বিষয় নিয়ে মুখ না খুললেও সময় এগোনোর সঙ্গে সঙ্গে নেটিজেনদের একাংশের এই আচরনে বিরক্ত হয়ে ওঠে সানডে সাসপেন্সের এই অন্যতম তারকা। যারফলে গোটা ঘটনাটি নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেন তিনি। নিজের ফেসবুকে এই সম্পর্কিত ঘটনায় তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে তিনি লেখেন, ‘অশেষ ধন্যবাদ তাঁদের যাঁরা বার বার মনে করিয়ে দেন আমি শুধুই একজন মুসলমান, আর অন্য কোনও পরিচয় নেই মীরের। আপনারা ভালো থাকবেন। বড্ড হতাশ হলাম।’

দুর্গা পুজো নিয়ে কটাক্ষ করায় নেটিজেনদের এক হাত নিলেন মীর

দুর্গা পুজো নিয়ে কটাক্ষ করায় নেটিজেনদের এক হাত নিলেন মীর
দুর্গা পুজো নিয়ে কটাক্ষ করায় নেটিজেনদের এক হাত নিলেন মীর

আগেও বহুবার এই ধরনের কু রুচিকর মন্তব্যের সম্মুখীন হতে হয়েছিল মীর কে। তবে সেই সময় ধর্ম-বর্ন নির্বিশেষে এক হাওয়ার বার্তা প্রদান করেছিলেন তিনি। তবে সাম্প্রতিক কালে তাকে কেন্দ্র করে নেটিজেনদের এই হেন আক্রমন কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর