Covid Update: করোনাবিধিতে ঢিলেমিই কি কাল হচ্ছে? ২৪ ঘণ্টায় দেশে বাড়ল কোভিড সংক্রমণ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনাবিধিতে ঢিলেমিই কি কাল হচ্ছে? দেশে নতুন করে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে, তাতে সেই আশঙ্কাই মাথাচাড়া দিয়ে উঠছে। কয়েক সপ্তাহ আগেই যেখানে দৈনিক করোনা আক্রান্ত নেমে এসেছিল দেড় হাজারের নিচে, সেখানে স্রেফ গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুনঃ শিক্ষার পর এবার চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতি, বিজেপির ৮ সাংসদ-বিধায়কের বিরুদ্ধে FIR, তোলপাড় রাজ্য রাজনীতি

সেই সঙ্গে হু হু করে বাড়ছে অ্যাকটিভ কেসও। নতুন করে চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র, তামিলনাড়ুর মতো রাজ্যগুলি। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭১২। বুধবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৭৪৫ জন।

করোনাবিধিতে ঢিলেমিই কি কাল হচ্ছে? ২৪ ঘণ্টায় দেশে বাড়ল কোভিড সংক্রমণ

একদিনের মধ্যেই দেশে করোনা সংক্রমণ বাড়ল ৩৫.২২ শতাংশ। আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে সংক্রমণের হারও। বুধবার যা ছিল ০.৬০ শতাংশ, বৃহস্পতিবার সেই হার দাঁড়াল ০.৮৪ শতাংশে। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫ জন।

7 1

তবে দেশের কোভিড গ্রাফ অনুযায়ী উদ্বেগজনক অবস্থা মহারাষ্ট্র ও কেরলে। একদিনে শুধুমাত্র মহারাষ্ট্রে ১ হাজার ৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং কেরলে ১ হাজার ১৯৭ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।

8 1

করোনাবিধিতে ঢিলেমিই কি কাল হচ্ছে? ২৪ ঘণ্টায় দেশে বাড়ল কোভিড সংক্রমণ

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৩ কোটি ৭০ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১২ লক্ষের বেশি মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর