নজরবন্দি ব্যুরোঃ করোনায় আক্রান্তের সংখ্যা ফের বাড়ল দেশে। মঙ্গলবারের তুলনায় বুধবারের করোনা বুলেঠিন করোনা আক্রান্ত বেড়েছে প্রায় সাড়ে ছ-হাজার। মঙ্গলবার করোনা আক্রান্ত ছিল ৩১,২২২ জন। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের করোনা বুলেটিনে জানানো হয়েছে, ভারতে গত ২৪ ঘণ্টায় ৩৭৮৭৫ জন সংক্রমিত হয়েছেন।
আরও পড়ুনঃসাত সকালে অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আবারও উত্তপ্ত ভাটপাড়া
করোনায় মোট আক্রান্ত ৩ কোটি ৩০ লক্ষ ৯৬ হাজার ৭১৮। সুস্থ হয়েছে ৩৯,০৯০ জন। মৃত্যু হয়েছে ৩৬৮ জনের। এদিকে দেশে মারণ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩০ লক্ষ ৯৫ হাজার ৪৫০ জন।
এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ২২ লাখ ৫৬ হাজার ৫৫২ জন। দেশে এই মুহূর্তে চিকিত্সাধীন সক্রিয় রোগী ৩ লাখ ৮৪ হাজার ৬০৯ জন। মৃত্যু হয়েছে ৪,৪১,৪৪৩ জনের। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৯ হাজার ১১৪ জন। টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে।
দেশে এখনও পর্যন্ত দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ টিকা পেয়েছেন। ৭০ কোটি ৭৫ লক্ষেরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৭৮ লক্ষ নাগরিক।
করোনায় আক্রান্তের সংখ্যা ফের বাড়ল দেশে
তবে টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৫ লক্ষ ৫৩ হাজার ৭৪৫ টি নমুনা পরীক্ষা হয়েছে।



