সাত সকালে অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আবারও উত্তপ্ত ভাটপাড়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবারও উত্তপ্ত ভাটপাড়া। বুধবার সাত সকালেই ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে। তবে ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ মমতার বিরুদ্ধে তথাগতর নাম প্রস্তাব, দিল্লির অনুমোদনের অপেক্ষায় রাজ্য বিজেপি!

- Advertisement -

ঘটনার জেরে গোটা এলাকা এদিন থমথম করেছ। বন্ধ রয়েছে সব দোকানপাট ও যানবাহন চলাচল। নেমেছে র‍্যাফ। তবে অর্জুন সিং নিজে এখন রয়েছেন দিল্লিতে।ঘড়ির কাঁটায় তখন সওয়া ৬টা! স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অর্জুন সিংয়ের বাড়ির সামনের গলিতে ১৬-১৭ জন যুবক ভিড় করেন। ঘিঞ্জি হয়ে যায় এলাকা।

এরপর ঠিক ৬.৩২ নাগাদ দুটি বাইক আসে। বাইক থেকেই পরপর ২-৩ টি বোমা ছোড়া হয় অর্জুন সিংয়ের বাড়িতে। দেড় ফুট দূরত্বেই ছিলেন সিআইএসএফ জওয়ান। তাঁদের সামনেই বোমা মেরে পালিয়ে যান যুবকরা।তবে, সাংসদের বাড়িতে এভাবে বোমাবাজির কারণ এখনও স্পষ্ট নয়। যদিও এটাই প্রথমবার নয়।

সাত সকালে অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

এর আগেও বোমা পড়েছে এই বিজেপি সাংসদের বাড়ির সামনে। কিন্তু তাঁর বাড়িতে হামলা এই প্রথম। এদিকে সাংসদ অর্জুন সিং-এর বাড়িতে এই হামলার জেরে ফের একবার রাজ্য সরকারের বিরুদ্ধে টুইটে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইট করে তিনি লেখেন যে, ‘পশ্চিমবঙ্গে হিংসার শেষ দেখা যাচ্ছে না। সাংসদের বাড়ির সামনে বোমাবাজি আইনশৃঙ্খলার পক্ষে উদ্বেগজনক।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর