সপ্তাহের প্রথম দিন একটু কমল দেশে দৈনিক করোনা সংক্রমণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সপ্তাহের প্রথম দিন একটু কমল দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭। রবিবার এই সংখ্যা ছিল ৩ লক্ষ ৭২ হাজারেরও বেশি।

আরও পড়ুনঃ শুভেন্দুর জয় ঘোষণা কমিশনের, নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই বললেন মমতা।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৯ লক্ষ ২৫ হাজার ৬০৪। মৃত্যু হয়েছে মোট ২ লক্ষ ১৮ হাজার ৯৫৯ জনের। সুস্থ হয়ে ফিরেছেন ১ কোটি ৬২ লক্ষ ৯ হাজার ৩০০৩জন। অপর দিকে রাজ্যের অবস্থা খুব খারাপ। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫১৫ জন।

এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত হলেন ৮ লাখ ৬৩ হাজার ৩৯৩ জন। শেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৪৯৫ জন। অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও বাড়ছে করোনা মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বাংলায় মৃত্যু হয়েছে ৯২ জনের।

গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন একদিনে সুস্থও হয়েছেন ১৫ হাজার ৫৮৭ জন। শহর কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৩৫ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন