দেশে আজও আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের নিচে, কিছুটা উন্নতি কেরলে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ২৮ হাজার ৩২৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২৬০ জনের। কেরলে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২০ জনের।তবে সংক্রমণ কমলেও গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে করোনা সক্রিয় রোগীর সংখ্যা।

আরও পড়ুনঃ ভয় বাড়িয়ে মহানগরে বাড়ছে করোনা সংক্রমণ, পুজো আবহে কড়া নাড়ছে তৃতীয় ঢেউ!

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী দেশে কোভিডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩ হাজার ৪৭৬ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডকে হারিয়ে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৩২ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৯ লক্ষ ২ হাজার ৩৫১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।

দেশে আজও আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের নিচে
দেশে আজও আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের নিচে

এরই মধ্যে সামান্য নিয়ন্ত্রণে এসেছে কেরলের পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৬ হাজারের কিছু বেশি। এক সপ্তাহ আগে দক্ষিণের এই রাজ্যে দৈনিক ২৫ হাজারের ওপরে ছিল সংক্রমণ।

দেশে আজও আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের নিচে

সব মিলিয়ে এখনও মোট আক্রান্ত ২৩ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৯৬৮ জন। সুস্থ হয়েছেন ২০ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ৯৯৮ জন।শেষ ২৪ ঘণ্টায় ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৬৮,৪২,৭৮৬ জনকে। দেশে মোট ভ্যাকসিন পেয়েছেন ৮৫,৬০,৮১,৫২৭ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর