নজরবন্দি ব্যুরোঃ একদিকে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা, অন্যদিকে অজানা জ্বর। দুই বিপদের মাঝে যখন যবুথবু রাজ্যবাসী তখন খুব ধীর গতিতে রাজ্যে বাড়ছে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। কঠোর করোনা বিধি আরোপের ফলেই ক্রমাগত নিম্নমুখী হচ্ছিল রাজ্যের করোনা সংক্রমণ। কিন্তু কদিন হল তা আবার ধীর গতিতে ঊর্ধ্বমুখী হয়েছে। পাশাপাশি তৃতীয় ঢেউ নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে চিকিৎসক মহল।
আর পড়ুনঃ রোম সফর বাতিল, নিজেকে হিন্দু মহিলা পরিচয় দিয়ে কেন্দ্রকে তোপ মমতার
এদিকে রাজ্য সরকার কিছুক্ষন আগে বুলেটিন প্রকাশ করেছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, আজ রাজ্য জুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬২ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। গতকালের তথ্য অনুযায়ী এই সংখ্যা ছিল, আক্রান্ত ৭৪৪, মৃত্যু সংখ্যা ১৩। এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৬৬ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে রাজ্য জুড়ে চিকিৎসাধীন আক্রান্ত রয়েছেন ৭ হাজার ৬৭৪ জন। যা গতকালের থেকে ১৫ জন কমেছে। এখন রাজ্যে সুস্থতার গড় ৯৮.৩১%
রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী, ভয় বাড়িয়ে মহানগরে বাড়ছে করোনা সংক্রমণ। আজ কলকাতায় আক্রান্ত হয়েছেন ১৩৭ জন। মৃত্যু হয়েছে ২ জনের। সার্বিক ভাবে কলকাতায় করোনা মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৫৩। এদিন উত্তর ২৪ পরগণা জেলাতে করোনা আক্রান্ত হয়েছে ১২৭ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। কলকাতা আর উত্তর ২৪ পরগণা ছাড়া রাজ্যের আর কোন জেলাতে শতাধিক সংক্রমন না হলেও, সব জেলাতেই পাওয়া গিয়েছে করোনা রোগী।
এদিন রাজ্য জুড়ে করোনা টেস্ট হয়েছে, ৪১ হাজার ৪৬ টি। যা নিয়ে এখন পর্যন্ত মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে, ১ কোটি ৭৯ লক্ষ ৫৮ হাজার ৭৮৯। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে এখন তৃতীয় ঢেউের প্রস্তুতিতে রয়েছে রাজ্য। লোকাল ট্রেন কে ছাড়পত্র না দিলেও বাদবাকি সব কিছুতেই প্রায় স্বাভাবিক বাংলা। দেখুন রাজ্যের সার্বিক পরিসংখ্যান।
ভয় বাড়িয়ে মহানগরে বাড়ছে করোনা সংক্রমণ, দেখুন আজকের বুলেটিন





