নজরবন্দি ব্যুরোঃ এই প্রথম দেশে মোট আক্রান্তের থেকে বেশি হল করোনাজয়ীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রায় ৯৫ হাজার মানুষ এই মারণ ভাইরাসের কবল থেকে রক্ষা পেয়েছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৯২ হাজার। সুস্থতার হার লাগাতার বাড়ার ফলে কমছে সক্রিয় অর্থাত্ চিকিত্সাধীন রোগীর সংখ্যা।
আরও পড়ুনঃ সকাল থেকেই আকাশের মুখ ভার, নিম্নচাপের জেরে প্রবল বর্ষণের আশঙ্কা রাজ্য জুড়ে।


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের চেয়েও সুস্থ হয়েছেন বেশি। শুক্রবার সকালের তথ্য অনুযায়ী, দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৯৩,৩৩৭ জন। কিন্তু সুস্থ হয়েছেন মোট ৯৫,৮৮০ জন। দৈনিক সুস্থতার নিরিখে এই সংখ্যাই এখনও অবধি সর্বোচ্চ। অপর দিকে মৃত্যু হয়েছে ১,২৪৭ জনের।
এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৫,৬১৯ জনের। মৃত্যুর হার ১.৬ শতাংশ। দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০,১৩,৯৬৪ জন। অর্থাত্, মোট আক্রান্তের ১৯.১ শতাংশ সক্রিয় কেস রয়েছে দেশে। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী সুস্থ হওয়ার রোগীর ৯০ শতাংশই ১৬ রাজ্যের।
এর মধ্যে ৬০ শতাংশ রোগী সুস্থ হয়েছেন দেশের ৫ রাজ্যের। গত ১ দিনে মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ২২,০০ রোগী। শতাংশের হিসেবে যা ২৩ শতাংশ। অন্ধ্রপ্রদেশে সুস্থ হয়েছেন ১১,০০০ জন। একইভাবে কর্ণাটকে ৮,৬২৬ জন নতুন করে আক্রান্ত, আর সুস্থ হয়েছেন প্রায় ১১ হাজার মানুষ। উত্তরপ্রদেশ, তামিলনাড়ুতেও সুস্থতার সংখ্যা বেড়েছে গত ২৪ ঘণ্টায়। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ৩,৫৬৮ জন সুস্থ হয়েছেন।


এই প্রথম দেশে মোট আক্রান্তের থেকে বেশি হল করোনাজয়ীর সংখ্যা। তবে এসবের মধ্যে বড়সড় স্বস্তির খবর সুস্থতার হারে।পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন প্রায় ৯৫ হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় চিকিত্সাধীন রোগীর সংখ্যা প্রায় ৩ হাজার কমেছে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



