নজরবন্দি ব্যুরো: ব্রাজিল কে টপকে দ্বিতীয় স্থানে ভারত! দেশজুড়ে অনবরত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রত্যেকদিন আক্রান্তের তালিকায় রেকর্ড তৈরি করছে ভারত। তার পাশাপাশি বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। সোমবার আক্রান্তের সংখ্যা দ্বিতীয় স্থানে এল ভারত বিশ্ব তালিকায়। গত ২৪ ঘন্টায় ভারতের স্বাস্থ্যমন্ত্রক হিসেবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৯০,৮০২ জন। এই নতুন আক্রান্তের জেরে করুণা আক্রান্তের মোট সংখ্যা হয়ে উঠেছে ৪২ লক্ষ ৪ হাজার ৬১৩জন।
ব্রাজিল কে টপকে দ্বিতীয় স্থানে ভারত! তৃতীয় স্থানে এখন ব্রাজিল। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৪১.৩৭ লক্ষ।শীর্ষ স্থানে অবস্থান করা আমেরিকার আক্রান্তের সংখ্যা ৬৪ লক্ষেরও বেশি। বর্তমানে করোনাভাইরাস আমেরিকা ও ব্রাজিলের থেকে অনেক বেশি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ভারতে। দ্রুত পরিমাণে ছড়ানোর সাথে সাথে দৈনিক মৃত্যুর হার বাড়ছে। রোজ দৈনিক মৃত্যুর প্রায় এক হাজার ছড়াচ্ছে। দেশে আপাতত অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৮ লক্ষ ৮২ হাজার ৫৪২। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে প্রায় ১০১৬ জনের।
দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭১,৬৪২। বিশ্বে করণায় ভারত তিন নম্বরে রয়েছে মৃত্যের সংখ্যায়। দেশের সুস্থ হয়ে উঠেছেন করোনা থেকে প্রায় ৩২ লক্ষ ৫০ হাজার ৪২৯ জন। করোনা আক্রান্তের সংখ্যা এ শীর্ষস্থানে রয়েছে ভারত এশিয়া মহাদেশের মধ্যে। দেশে এখনো পর্যন্ত মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে প্রায় ৪ কোটি ৫১ হাজার ৫০৭। দেশে সুস্থতার হার ৭৭.৩ শতাংশ। সংক্রমণের হার চিন্তা বৃদ্ধি করলে আসা প্রবল সুস্থতার হার।
দেশের মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত হলো মহারাষ্ট্র ,অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও তামিলনাড়ু। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। সরকারি হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত মহারাষ্ট্রে মোট আক্রমণের সংখ্যা প্রায় ৯ লক্ষ ৭ হাজার ২১২। আর মৃত্যুর সংখ্যা ২৬,৬০৪। পশ্চিমবাংলার আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৮০ হাজার ৭৮৮। ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩,৫৬২।



