করোনা পরিস্থিতি উদ্বেগ জনক দেশে, আক্রান্ত ৯ লক্ষ ৬ হাজার ৭৫২ জন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যতদিন যাচ্ছে ভারতে করোনার গ্রাফ ততই ঊর্ধ্বমুখী হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪৯৮ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৫৫৩ জন রোগীর। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লক্ষ ৬ হাজার ৭৫২ জন। মৃত্যু হয়েছে ২৩ হাজার ৭২৭ জন রোগীর।

আজ, মঙ্গবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। বেড়েছে সুস্থতার হারও। বর্তমানে তা রয়েছে ৬২.৭৮ শতাংশ। অপর দিকে গত ২৪ ঘন্টায় নতুন করে সারা পৃথিবীতে করোনা আক্রান্ত হয়েছে ২লক্ষ ৩০ হাজার। গত ২৪ ঘন্টায় আক্রান্তের মোট সংখ্যার অর্ধেকই হয়েছে দুটি দেশ থেকে।

আর এই আশংকা জনক ও ক্রমবর্ধমান হারে করোনা সক্রমণ বৃদ্ধির জন্য বিশ্ব স্বাস্থ সংস্থা দায়ী করেছে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ স্বাস্থ ব্যবস্থাকে।  ‘হু’ প্রধান টেড্র এডেনোম বলেন ‘অনেক দেশই চলছে ভুলপথে। সেখানে ভাইরাস জনগণের শত্রুতে পরিণত হয়েছে। কোনও নির্দেশিকাই মানছে না এই করোনা পরিস্থিতিতে আর এরফলে সাংঘাতিক রূপ নিচ্ছে করণের সংক্রমণ।প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা যখন হুহু করে বাড়ছে, তখন অর্থনীতির চাকা সচল রাখাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে সরকারের কাছে। ফের লকডাউনের পথে যেতে চাইছে বেশ কয়েকটি রাজ্য।

আরও পড়ুনঃ পদে থাকার যোগ্যতা হারিয়েছেন মমতা, বিধায়ক ‘হত্যাকাণ্ডে’ বিস্ফোরক সুজনhttps://najarbandi.in/mamata-banerjee-have-no-right-to-continue-as-home-minister-said-sujan-chakraborty/

পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই কন্টেইনমেন্ট জোনে লকডাউন শুরু হয়েছে। লকডাউন শুরু হতে পারে বিহারেও। আগামীকাল থেকে লকডাউন জারি হবে বেঙ্গালুরু শহরে। উল্লেখ্য, মোট করোনা আক্রান্তের বিচারে ভারত এই মুহূর্তে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে। ৩৪ লক্ষ ৭৯ হাজার ৪৯৩ আক্রান্ত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রেন অবস্থান টেবিল শীর্ষে। পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষ ছাড়িয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর