Corona: বিদেশ ফেরত যাত্রীদের মধ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা, করোনা নিয়ে ঘুম উড়েছে কেন্দ্রের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একাধিক দেশে করোনা পরিস্থিতি বেগতিক হতেই সংক্রমণ রুখতে একাধিক নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। বাধ্যতামূলক করা হয়েছে বিদেশ ফেরত যাত্রীদের করোনা পরীক্ষা। কিন্তু বিপদ ক্রমাগত বেড়েই চলেছে। বিদেশ ফেরত যাত্রীদের মধ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মাত্র দুই দিনে ভারত ও অন্য দেশের নাগরিক মিলিয়ে ৩৯ জন কোভিড আক্রান্ত দেশের বিভিন্ন বিমানবন্দরে নেমেছেন।

আরও পড়ুনঃ Madan on Anubrata: কেষ্টর চরিত্রে সিনেমায় পা মদন মিত্রের, কামারহাটির কালারফুল হিরো এবার বীরভূমের ডন!

দেশের বিমানবন্দরে নামা ৬ হাজার জন যাত্রীর র‍্যাপিড পরীক্ষা করা হয়েছে। ভারতে কোভিডের ২০০ টি প্রতিরূপের উপস্থিতির প্রমাণ মিলেছে। বিদেশ আসা যাত্রীদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? তা খতিয়ে দেখতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়।

এই মুহুর্তে ভারতে কোভিড সংক্রমিতদের মধ্যে ১৫ শতাংশ বিএফ সেভেন প্রতিরূপ দ্বারা আক্রান্ত বলে জানা গেছে। তবে এই প্রতিরূপ নিয়ে চিন্তিত নয় বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, ভারতে শক্তিশালী কোভিড প্রতিষেধক ব্যবহার হওয়ার কারণে দেশবাসীর মধ্যে কোভিডের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে।

বিদেশ ফেরত যাত্রীদের মধ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা, চিন্তা বাড়ছে কেন্দ্রের 
বিদেশ ফেরত যাত্রীদের মধ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা, চিন্তা বাড়ছে কেন্দ্রের

অন্যদিকে, কেন্দ্রের নির্দেশে মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে মক ড্রিল। রাজ্যে করোনার বাড়বাড়ন্ত যাতে না হয়, তার জন্য তৎপর হয়েছে সরকার। করোনা পরিস্থিতি নিয়ে বুধবার মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলার প্রশাসনিক এবং স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক সারেন। সেখানেই একাধিক কড়া পদক্ষেপ মেনে চলার কথা বলা হয়েছে।

বিদেশ ফেরত যাত্রীদের মধ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা, চিন্তা বাড়ছে কেন্দ্রের 

বিদেশ ফেরত যাত্রীদের মধ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা, চিন্তা বাড়ছে কেন্দ্রের 
বিদেশ ফেরত যাত্রীদের মধ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা, চিন্তা বাড়ছে কেন্দ্রের

নবান্নের তরফে বলা হয়েছে, হাসপাতালগুলিতে কোভিড ওয়ার্ড এবং বেডগুলিকে চিহ্নিত করতে হবে। কোভিড মোকাবিলার জন্য সমস্ত সামগ্রী মজুত রাখতে হবে। ওষুধের পাশাপাশি পিপিই কিট যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে, সেদিকে নজর রাখতে হবে। পর্যাপ্ত সিলিন্ডারের ব্যবস্থা রাখতে হবে। একইসঙ্গে নবান্নের তরফে বলা হয়েছে, সমস্ত ব্লক ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অক্সিজেন কনসেনট্রেটর বয়াতে হবে। নির্দিষ্ট সময় অন্তর সরকারি পোর্টালে তার তথ্য আপলোড করতে হবে। শুধুমাত্র কোভিদের দিকে নজর দিলে হবে না। অন্যান্য রোগীরাও যাতে সঠিক চিকিৎসা পায় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে নবান্নের তরফে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর