নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে করোনা সংক্রমণে নাজেহাল ড্রাগনের দেশ। রাজধানী বেজিং থেকে শুরু করে বানিজ্যনগরী সাংহাই সর্বত্রই জারি কঠোর লকডাউন। তবে সেই পরিস্থিতির তুলনায় করোনা মোকাবিলায় অনেকটাই সুস্থ ভারত। বিগত কয়েকমাসের তুলনায় অনেকটাই কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা।
আরও পড়ুনঃ বাড়ছে করোনা সংক্রমণ, লকডাউনের চেনা ছবি ড্রাগনের দেশে


আজ স্বাস্থ্যমন্ত্রকের তরফে উঠে আসা তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৩ জন। যা আগের দিনের থেকে বেশকিছুটা কম। সেইসঙ্গে পাল্লা দিয়ে নেমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। এই সময়ে করোনার সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০৪জন। গত কয়েকদিনের থেকে যা অনেকটাই কম।
করোনা মোকাবিলা অনেকটাই সুস্থ ভারত, কমেছে সক্রিয় রোগীর সংখ্যা

তবে সকলকে চিন্তায় রাখছে মৃতের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় করোনার কবলে প্রান হারিয়েছেন ৩১ জনের আশেপাশে। পূর্বের থেকে কিছুটা বেশি। যারফলে, করোনার কবলে পড়ে গোটা দেশে প্রান হারিয়েছেন ৫ লক্ষ ২১ হাজার ১১০ জন। তবে চিকিৎসকদের আস্বাস দিচ্ছে করোনায় সুস্থতার হার। এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৪ লক্ষ ৮৭ হাজার ৪১০ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন, ১ হাজার ৮৭৬ জন। ৯৮.৭৫ শতাংশের কাছাকাছি এসেছে সুস্থতার হার।







