লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, চিন্তায় চিকিৎসকরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিন অনেকটাই স্বস্তিজনক পরিস্থিতিতে ছিল দেশের কোভিডগ্রাফ। একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল সক্রিয় রোগীর সংখ্যা। তবে এবার ফের চিন্তার কারন হয়ে দাঁড়াল কোভিড পরিস্থিতি। সময়ের সাথে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। অ্যাকটিভ কেসের সঙ্গে পাল্লা দিচ্ছে মৃতের সংখ্যা। যা নিয়ে ক্রমশ উদ্বেগ দেখা দিয়েছে দেশের চিকিৎসা মহলে।

আরও পড়ুনঃ Tomato: কিভাবে সারা বছর টমেটো সংরক্ষণ করবেন তা জেনে নিন

দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রকের তথ্য অনুসারে, বাংলা নববর্ষের দিনে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই দেশের কোভিড পরিস্থিতি। তাদের তরফে উঠে আসা বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯৪৯ জন। যা গতকালের থেকে অনেকটাই কম। সেইসঙ্গে গোটা একটি দিনে প্রান হারিয়েছেন ৬ জন। গতকাল এই সংখ্যাটিই ছিল এক থেকে দুইয়ের ঘরে।

অপরদিকে, আগের থেকে অনেকটাই বেড়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা। গতকালের পরিসংখ্যান অনুযায়ী সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছিল ১১ হাজারের কাছাকাছি। তবে সেই সংখ্যাটাই বেড়ে দাঁড়াল ১১ হাজার ২০০ জনের কাছাকাছি। যা চিন্তায় রেখেছে চিকিৎসকদের। তবে একই থেকে গিয়েছে সুস্থতার সংখ্যা।

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, উদ্বিগ্ন চিকিৎসামহল

Coronavirus (COVID-19) | World Meteorological Organization
লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, চিন্তায় চিকিৎসকরা

 

যারফলে এই নিয়ে গোটা দেশে সুস্থ হয়েছেন ৪,২৫,০৭,০৩৮ জন। পাশাপাশি করোনার কবলে পড়ে প্রান গিয়েছে ৫,২১,৭৪৩ জন। তবে এসবের মাঝে ও জোড়কদমে চালানো হচ্ছে করোনার টিকাকরন প্রকিয়া। এই মুহূর্তে দেশের বয়স্কদের বুস্তার ডোজের পাশাপাশি চলছে ছোটদের টিকাকরন প্রক্রিয়া। তবে সেখানেই শেষ নয়, ১৮ বছরের উদ্ধে গোটা দেশে চালু হয়েছে প্রিকশন ডোজ। আপাতত এটি বাজার থেকেই কিনে নিতে হবে সকলকে।

No Evidence': Centre Denies BMC's Claim of 1st Case of COVID Variant XE in India

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত