নজরবন্দি ব্যুরোঃ বছরের শুরু থেকেই ফের ভয়াবহ আকার ধারন করেছিল করোনার নয়া ভ্যারিয়েণ্ট। লাফিয়ে লাফিয়ে বেড়েছিল সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে জারি করা হয় কঠোর বিধিনিষেধ। জোর দেওয়া হয় টিকাকরনে। যারফলে সময়ের সাথে অনেকটাই হ্রাস পেয়েছে সংক্রমণ রোধের ক্ষেত্রে। বর্তমানে ক্রমশ তলানিতে ঠেকেছে করোনা সংক্রমণ।
আরও পড়ুনঃ বনধের দ্বিতীয় দিন, জেলায় জেলায় শুরু পথ অবরোধ
দেশের স্বাস্থ্যমন্ত্রকের তরফে উঠে আসা তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৫৯ জন। যা আগেরদিনের থেকে কিছুটা কম। পাশাপাশি ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৭০৫ জন। মোট সুস্থতার হার গিয়ে পৌঁছেছে ৯৮.৭৫ শতাংশের কাছাকাছি। তবে চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। একদিনে মোট প্রান হারিয়েছেন ৩৫ জন। যা আগের থেকে কিছুটা বেশি।
স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, এই নিয়ে গোটা দেশে করোনায় মোট প্রান হারিয়েছেন ৫ লক্ষ, ২১ হাজার ৭০ জনের। শতকরা ১.২১ শতাংশের কাছাকাছি। সেইসঙ্গে অনেকটাই কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। বর্তমানে ১৫হাজার ৩৭৮ জনের কাছাকাছি এসেছে মোট অ্যাকটিভ কেস। পাশাপাশি মোট আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে ০.০৪ শতাংশের কাছাকাছি।
ক্রমশ তলানিতে ঠেকেছে করোনা সংক্রমণ, ফের বাড়ছে মৃত্যুর হার
তবে মৃত্যুর হারের পাশাপাশি সকলের চিন্তা বাড়াচ্ছে করোনার চতুর্থ ঢেউ। শোনা যাচ্ছে, আসন্ন অগাস্ট মাসের শুরুতেই দেশে আছড়ে পড়তে পারে করোনার পরবর্তী ওয়েভ। তাই আগেভাগেই জোর দেওয়া হচ্ছে টিকাকরনের ক্ষেত্রে। বর্তমানে গোটা দেশে কোভিড টিকা সংগ্রহ করেছেন ১৮৩ কোটি ৫৩ লক্ষ ৯০ হাজারের কাছাকাছি মানুষ।



