বনধের দ্বিতীয় দিন, জেলায় জেলায় শুরু পথ অবরোধ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশের কেন্দ্রীয় সরকারের একাধিক নিয়মনীতির প্রতিবাদে আজ ও কাল রাজ্যজুড়ে বন্‌ধের ডাক দিয়েছে বামফ্রন্ট। এরফলে যাতে জনজীবনে কোনও প্রভাব না আসে সেদিকে নজর রাখতে আগাগোড়াই তৎপর রাজ্য সরকার। আজ বনধের দ্বিতীয় দিন। প্রথম দিনের মতো আজও সকাল থেকে বনধ সফল করতে রাস্তায় নামেন বাম কর্মীরা।

আরও পড়ুনঃ Parimoni: আহত হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণি

- Advertisement -

আজ দক্ষিন কলকাতার বাঘাযতীনে বনধের সমর্থনে মিছিল করতে দেখা যায় বাম কর্মী সমর্থকদের। পাশাপাশি বাঘাযতীন মোর অবরোধ করতে ও দেখা যায় বনধ সমর্থনকারীদের। একই ছবি ধরা দিয়েছিল গতকাল। কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলাগুলি থেকে উঠে আসছিল বিক্ষিপ্ত ঘটনার কথা। তবে এদিন সকালে সিপিএম নেতা সুদীপ সেনগুপ্তের নেতৃতে একটি বিরাট মিছিল বেরোয় দক্ষিন কলকাতায়।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, বিশেষ করে শিক্ষায় দুর্নীতি ও শিল্পের ক্ষেত্রে যেভাবে বেসরকারিকরন চলছে তার প্রতিবাদেই আমরা পথে নেমেছি।” পাশাপাশি মানুষের গনতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার যে পরিকল্পনা করা হচ্ছে তার বিরুদ্ধেই আমরা আজ পথে নেমেছি।”

বনধের দ্বিতীয় দিন, রাজ্য জুড়ে শুরু মিছিল-অবরোধ

Bharat Bandh gets mixed response from India, West Bengal surprises with business-as-usual attitude - India News
বনধের দ্বিতীয় দিন, জেলায় জেলায় শুরু পথ অবরোধ

গতকালের মতো আজ ও একই ছবি ধরা দিল কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। আজ সকাল থেকেই আলিপুরদুয়ারের চৌপথিতে পথ্য অবরোধ করে বাম কর্মীরা। যারফলে সাময়িক ব্যাহত থাকে যানচলাচল। অপরদিকে, সকাল থেকেই দোকানপাট বন্ধ জলপাইগুড়ির ধূপগুড়িতে। গতকালের মতো আজও খুব একটা মিলছে না বেসরকারি বাস। একই পরিস্থিতি উত্তর ২৪ পরগনার বারাসতে। গতকালের মতো আজও কলোনি মোড় চত্বরে অবরোধ গড়ে তোলে এসএফআই ও ডিওয়াইএফআই। প্রথমদিকে ৩৪ নম্বর জাতীয় সরক অবরুদ্ধ থাকলেও পুলিশ আসতেই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর