মমতাময়ী মুখ্যমন্ত্রী, এবার থেকে করোনায় মৃতের দেহ পাবে তার পরিবার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মমতাময়ী মুখ্যমন্ত্রী, এবার থেকে করোনায় মৃতের দেহ পাবে তার পরিবার। করোনায় মৃতদের পরিবারের জন্য এবার মানবিক রূপের পরিচয় দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই ব্যাপারে জারি করা হল নয়া নির্দেশিকা।  স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, করােনা মৃতদেহ এবার থেকে তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

আরও পড়ুনঃ লক্ষ্য ‘দিল্লি চলো’! একমাস ছুটি কাটিয়ে তৃণমূলের হয়ে ফের ময়দানে প্রশান্তের আইপ্যাক

- Advertisement -

শরীর বডি ব্যাগে বন্দি থাকলেও মাথার দিকের অংশ স্বচ্ছ রাখা হবে। যাতে মৃতের মুখ দেখতে পাবেন পরিবারের সদস্যরা। আত্মীয়রা চাইলে, সেই ব্যাগের চেন সামান্য খুলে, দেহ না ছুঁয়ে, শ্মশান কিংবা কবরস্থানে ধর্মীয় রীতিও পালন করতে পারবেন। এই নয়া নির্দেশিকায় খুশি রাজ্যবাসী। তবে নির্দেশিকা নিয়ে কিছুটা চিন্তিত রাজ্যের চিকিৎসামহল।

কারন এর ফলে মৃতের শরীর থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে পরিবারের লোকেদের মধ্যে। তবে এই কাজ নির্দিষ্ট নির্দেশিকা ও সমস্ত সতর্কতা মেনে করা হলে সংক্রমণের সম্ভাবনা থাকবে না বলেই মনে করছে চিকিৎসা মহল। তাই আগামীদিনে মৃতের পরিবারের হাতে দেহ তুলে দিলেও আগের নিয়ম মতই সমস্ত কাজ করবে পিপিই কিট পরা কর্মীরা।

মমতাময়ী মুখ্যমন্ত্রী, এবার থেকে করোনায় মৃতের দেহ পাবে তার পরিবার। শুধু নিয়ম আচার পালন ও পরিবারের কাছের মানুষকে শেষ বারের মত দেখতে পাওয়ার জন্যই এই ব্যবস্থা। কারন এতদিন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলে মৃতকে শেষবার দেখার সুযোগটুকু মিলছিল না পরিবারের লোকেদের। সেই আক্ষেপ আর থাকবে না পরিবারের লোকেদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর