নজরবন্দি ব্যুরোঃ নিয়ন্ত্রণেই আসছে না কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের প্রকোপ। ভারতে দ্রুততার সঙ্গে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে মৃত্যু-মিছিল। এখন পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ লক্ষ ৪৩ হাজার ৪৩৬ জন।
শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭০ হাজার ৬৭ জন। ঐ একই সময়ে দেশে মৃত্যু হয়েছে ৯১৮ জনের ।সব মিলিয়ে দেশে মৃত্যুর সংখ্যা ৫৬,৮৪৬ জন ।এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২২,৭৯,৯০০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ লক্ষ ০৬ হাজার ১৩৮ জন। দেশে এই মুহূর্তে চিকিত্সাধীন সক্রিয় রোগী ৭ লাখ ০৬ হাজার ১৩৮ জন।


গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৫৯,১০১ জন মানুষ। সংক্রমিতের সংখ্যায় মহারাষ্ট্র প্রথম রাজ্য হিসেবে ৬ লাখের গণ্ডি ছাড়িয়েছে।সংক্রমিত ৬লাখ ৭১ হাজার ৯৪২ জন। মৃত্যু হয়েছে ২১,৯৯৫ জনের। এরপর তামিলনাড়ু সেখানে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৪১০জন। এরপর অন্ধ্রপ্রদেশে , গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৭,৩৩০ জন। সেখানে আক্রান্তের সংখ্যা ২,৭১,৮৭৬ জন।গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে আক্রান্ত হয়েছে ৭,৩৩০ জন। চতুর্থ স্থানে আছে কর্ণাটক সেখানে আক্রন্ত ২,৭১,৮৭৬ জন। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৭,৩৩০ জন।
আরও পড়ুনঃ মাত্র ৭৩ দিনের অপেক্ষা। বিনামূল্যে অক্সফোর্ডের ভ্যাকসিন পাবেন ভারতবাসী।
পঞ্চম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। মোট আক্রান্তের সংখ্যা ১,৮২,৪৫৬জন। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৫,২১৭ জন। ষষ্ঠ স্থানে রয়েছে রাজধানী দিল্লি, সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬০ হাজার ১৬ জন। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে সংক্রমিত হয়েছে ১,৪১২ জন।এছাড়া আক্রান্তের সংখ্যা পশ্চিমবঙ্গে ১,৩৫,৫৯৬ জন, বিহারে ১,১৯,৯০৯ জন, তেলেঙ্গানায় ১,০১,৮৬৫ এবং আসামে ৮৯,৪৬৯ জন এবং গুজরাটে ৮৫,৬৭৮ জন।


আমেরিকা ও ব্রাজিলের পরই সরবাধিক আক্রান্তের সংখ্যা ভারতে। গত ১৮ দিন ধরে বিশ্বে সর্বাধিক আক্রান্তের রেকর্ড তৈরি করছে ভারত, যা রীতিমত উদ্বেগের।








