সামনে বিধানসভা ভোট নয়, লোকসভা ভোট। তবুও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন রাজে বিজেপি সরকার এলে ৪৫০ টাকায় রান্নার গ্যাস মিলবে বাংলায়। শুক্রবার মেদিনীপুরের এক সভার শেষে সানবাদিক সম্মলনে তিনি বলেন বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) চাকরী দেননা।
আরও পড়ুনঃ রুটিন চেকাপ করাতে এসএসকেএম- এ মুখ্যমন্ত্রী, ভালো আছেন তিনি।



এদিন শুভেন্দুবাবু (Suvendu Adhikari) বলেন, ‘বাংলা থেকে শুধু ন্যানোর কারখানা নয়, ডাবরও মধ্যপ্রদেশ পালিয়েছে। হলদিয়া পেট্রোকেমিক্যাল (Haldia Petrochemical) গোষ্ঠী এখানে রিফাইনারি না করে উড়িশ্যায় করছে। চোর মমতা চাকরি দিতে চায় না, শিল্প করতে চায় না।



এলাকার অন্তত ১০০০ ছেলে স্ত্রী – পুত্র বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে কাজ করছেন। ভয়াবহ অবস্থা’। এর পর বিরোধী দলনেতা বলেন, ‘মহিলারাও দলে দলে বেরোচ্ছেন। আমরা তাদের কথা দিয়েছি।
বাংলায় বিজেপি সরকার হলে ৪৫০ টাকায় রান্নার গ্যাস, বললেন শুভেন্দু অধিকারী

শিবরাজসিং চৌহানের মতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে আমরা লাঢ়লি যোজনা চালু করব। আমরা তাদের কথা দিচ্ছি, রাজস্থানে যেমন সাড়ে চারশো টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে। আমরা সাড়ে চারশো টাকায় গ্যাস দেব। আমাদের বিজেপির সরকার করুন। মোদীর গ্যারান্টি’।







