তথাগত বলছেন দলত্যাগ আর মল-মুত্র ত্যাগ সমার্থক! বিতর্ক রাজনৈতিক মহলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তথাগত বলছেন দলত্যাগ আর মল-মুত্র ত্যাগ সমার্থক! আর তাঁর মন্তব্যের প্রেক্ষিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তথাগত রায় বিজেপির বর্ষীয়ান নেতাদের মধ্যে অন্যতম। আবার বিতর্কিত নেতাদের মধ্যে অন্যতম বললেও খুব একটা ভুল হবে না। রাজ্য রাজনীতি নিয়ে বিরোধী দল নিয়ে এমনকি নিজের দল বিজেপি কে নিয়ম ও বিভিন্ন সময়ে তিনি বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন।

আরও পড়ুনঃ সেপ্টেম্বরেই পুরভোট! বড়ো সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল সরকার

বিধানসভা নির্বাচনের আগেও এবং বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে নিজের দল এবং তৃণমূলকে নিয়ে তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন। আর এবার আবার দল বদলুদের নিয়ে নতুন বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে এলেন বিজেপির এই বর্ষীয়ান নেতা।

কী বলেছেন তথাগত রায়? তাঁর নিজস্ব টুইটার একাউন্টে টুইট করে এই বিজেপি নেতা বলেছেন,তথাগত রায় লেখেন, “তৃণমূল থেকে বিজেপিতে আসা যে সব নেতা আবার তৃণমূলে ফিরে গেছেন তাঁদের সম্বন্ধে আমি প্রয়াত সিপিএম নেতা হরেকৃষ্ণ কোঙারের একটি মন্তব্যের পুনরাবৃত্তি করছি। ”মল-মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না, সবলই হয়”। তথাগত বাবুর এই টুইট নিয়েই রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড়।

তথাগত বলছেন দলত্যাগ আর মল-মুত্র ত্যাগ সমার্থক!  আসলে তথাগত বাবু এবার যাদেরকে টার্গেট করেছেন তারা একসময় ছিলেন তৃণমূলের ভোটের আগে আগে তারা যোগ দিয়েছিলেন বিজেপিতে কেউ কেউ ভোটের টিকিট হয়েছিলেন আর ভোটের টিকিট পেয়েও অনেকেই হেরে গেছেন আর যখনই হেরে গেছেন তারপর থেকেই সেইসব নেতা-নেত্রীরা আবার প্রকাশ্যে বিজেপি তাদের বর্তমান দলের সমালোচনা শুরু করেছেন আর এই থেকেই তথাগত বাবুর এই উক্তি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর