নজরবন্দি ব্যুরোঃ মন্ত্রীসভার অনুমদন না নিয়েই বিধানসভা অধিবেশনের আহ্বানের জন্য আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। সেই ফাইল ফিরিয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ট্যুইট করে তিনি জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি বিধানসভা অধিবেশন আহ্বান করার জন্য আবেদন এসেছিল। মুখ্যমন্ত্রীর তরফে ফাইলটির অনুমোদন করা হলেও মন্ত্রীসভার তরফে অনুমোদন করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ Amta: ছাত্রনেতাকে ঠেলে ফেলে দিয়ে খুনের অভিযোগ, আমতার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য


উল্লেখ্য, ৭ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল বিধানসভার অধিবেশনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই রাজ্যপালের কাছে সুপারিশ করেছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই সুপারিশ ১৭ ফেব্রুয়ারি পান রাজ্যপাল। সেই সুপারিশ ফিরিয়ে দেন তিনি। পরিষদীয় মন্ত্রীর পাঠানো সেই সুপারিশে মুখ্যমন্ত্রীর অনুমোদন থাকলেও একন ফিরিয়ে দিলেন রাজ্যপাল।
WB Guv:
Hon’ble CM Mamata Banerjee recommendation to summon assembly on March 7 had to be returned for constitutional compliance as Guv summons assembly on the recommendation made by the Cabinet after due compliance of Rules of Business under article 166(3) of constitution. 1/2 pic.twitter.com/lCdvDuukpB
Related News‘এবার দ্যাখ কেমন লাগে!’ মেসি কান্ডে তৃণমূলকে ১০০ কোটির মামলার হুঁশিয়ারি শতদ্রু দত্তরবাংলায় সরকার গঠনের কাউন্টডাউন শুরু, গেজ়েট নোটিফিকেশন জমা পড়ল রাজ্যপালের হাতে— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) February 19, 2022
রাজ্যপালের বক্তব্য, মন্ত্রীসভার অনুমোদনের পরেই বিধানসভার অনুমোদন করতে পারবেন পরিষদীয় মন্ত্রী। রাজ্যপালের বক্তব্য এর ফলে সংবিধানের ১১৬(৩) ধারায় ত্রুটি রয়েছে। একমাত্র মন্ত্রীসভার সুপারিশ থাকলেও অনুমতি দিতে পারবেন তিনি। তাই তা পাঠিয়ে দেন তিনি।
সংবিধান মেনে হয়নি সুপারিশ, রাজ্যের সুপারিশ ফিরিয়ে দিলেন রাজ্যপাল

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিষয়টিকে প্রকাশ্যে এনে রাজ্যপাল আরও একবার রাজ্যের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুললেন। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২১ ফেব্রুয়ারি রাজ্য মন্ত্রীসভার বৈঠক রয়েছে। সেখানে পাশ করিয়ে আবার তা রাজ্যপালের কাছে পাঠিয়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।









