Sukanta Majumder: পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করার চক্রান্ত চলছে, মুখ্যমন্ত্রীকে আক্রমণে সুকান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটাকে পিছনের দিকে ঠেলে দিচ্ছেন। দেশের সুরক্ষার সঙ্গে যারা যুক্ত প্রত্যেক সংস্থাকে আক্রমণ করছেন তিনি। উদ্দেশ্য, পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করার চক্রান্ত চলছে। সোমবার উলুবেড়িয়ার এক সভা থেকে রাজ্যের শাসক দল ও তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। দলীয় কর্মীদের উদ্দেশ্যে জানালেন, যতদিন বিজেপি থাকবে, ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিসন্ধি পূরণ হতে দেব না।

আরও পড়ুনঃ Calcutta High Court: পুর নিয়োগেও CBI! অভিজিতের রায়ে স্থগিতাদেশ দিলেন না বিচারপতি সিনহা

বালুরঘাটের সাংসদের কথায়, রাজ্যে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দুটি ধর্মীয় সম্প্রদায়কে লড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না। যেদিন ভারতীয় জনতা পার্টি পাল্টা মার দিতে শুরু করবে সেদিন বিপদে পড়বেন। তাঁর সংযোজন, কাহস্মীরে ৩৭০ ধারা বাতিল করে সবাইকে ঠিক লাইনে এনে দিয়েছি। যারা লাইনচ্যুত হয়েছেন, বগি লাইনে নিয়ে আসুন। তা না হলে কাটা পড়ে যাবেন। তখন মাদের দোষ দিতে পারবেন না।

পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করার চক্রান্ত চলছে, আক্রমণে সুকান্ত

কয়েক মাস আগেই রণক্ষেত্র হয়ে উঠেছিল হাওড়া গ্রামীণের একাধিক এলাকা। হামলা চলে বিজেপির পার্টি অফিসে। সেই ঘটনার প্রসঙ্গ টেনে সুকান্ত বলেন, যেসব তৃণমূল কর্মীরা দাঁড়িয়ে থেকে বিজেপির দলীয় কার্যালয় ভাঙা দেখেছেন, অপেক্ষা করুন। আপনাদের বাড়িটাও ভাঙবে। সেদিন পুলিশ যেভাবে তাকিয়ে ছিল, একইভাবে চেয়ে থাকবে। পুলিশকে আক্রমণ করে বলেন, পুলিশ অর্ধেক সোজা হয়ে গেছে। আর দুই মাস যেতে দিন, একদম পুরো সোজা করে দেব।

পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করার চক্রান্ত চলছে, আক্রমণে সুকান্ত

পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করার চক্রান্ত চলছে, আক্রমণে সুকান্ত

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী দিনে দুপুরে মিথ্যে কথা বলেন। বানিয়ে বানিয়ে গল্প বলেন। যে সমস্ত তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি হতে দেখেছেন, তারা আমার বাড়িতে এসে দেখা করে তাঁদের একটু দেখতে বলেছেন। আমি বলেছি আমরা সব বিচার বিশ্লেষণ করে দেখব। আপনাদের পাশে ভারতীয় জনতা পার্টি রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত