আবার হাথরসের পথে কংগ্রেস, হাল ছাড়ছেন না রাহুল-প্রিয়াঙ্কা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবার হাথরসের পথে কংগ্রেস, হাল ছাড়ছেন না রাহুল-প্রিয়াঙ্কা। প্রথমবার মিলেছিল প্রশাসনের গলাধাক্কা । গন্তব্যের অনেক আগেই আটকে দেওয়া হয়েছিল তাঁকে । কিন্তু তাতেও হাল ছাড়েননি রাহুল গান্ধী। তাই ফের শনিবার বিকেলে কংগ্রেসের প্রতিনিধি দল নিয়ে উত্তরপ্রদেশের হাথরসে নির্যাতিতার বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন তিনি। সঙ্গে থাকবেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরাও। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকারের উপর চাপ বজায় রাখতেই এমন সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃকরোনা আবহে-ই নতুন রোগ ‘কঙ্গো জ্বর’, আতঙ্কে দেশের এক রাজ্যের মানুষ।

শনিবার কংগ্রেসের যে প্রতিনিধি দল হাথরসে যাবে, সেখানে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও সামিল হতে পারেন বলে খবর। এখন এটাই দেখার যে , এ দিনও যোগীর পুলিশের বাধার মুখে পড়েন কি না রাহুল-প্রিয়ঙ্কা। কারণ, কংগ্রেস সূত্রে খবর, এ দিনই তড়িঘড়ি ‘গৃহবন্দি’ করা হয়েছে উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতিকে। গত বৃহস্পতিবার গন্তব্যের অনেক আগেই আটকে দেওয়া হয়েছিল রাহুলকে ।

নির্যাতিতার বাড়ি হাথরসের বুলা গড়হি গ্রামে। সেই গ্রামে ঢোকার আগেই সেদিন ছিল পুলিশের ব্যারিকেড। ওইদিন সংবাদমাধ্যমকেও সেখানে আটকে দেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছিল বিশেষ তদন্তকারী দলের তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত গ্রামে সংবাদমাধ্যমের প্রবেশ নিষেধ। হাথরসের অতিরিক্ত পুলিশ সুপার প্রকাশ কুমার বলেছিলেন, ‘‘বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতে বাইরের কোনও ব্যক্তি বা রাজনৈতিক প্রতিনিধিকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না।’’ এ দিন কী হবে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

আবার হাথরসের পথে কংগ্রেস, হাল ছাড়ছেন না রাহুল-প্রিয়াঙ্কা। কারণ, কংগ্রেস টুইট করে জানিয়েছে, উত্তরপ্রদেশে দলের সভাপতি অজয় কুমার লাল্লুকে গৃহবন্দি করা হয়েছে। তবে এ দিন রাহুলের দলও ভারী থাকবে। তাঁর সঙ্গে ৪৫ থেকে ৫০ জন প্রতিনিধি যোগ দিতে পারেন বলে কংগ্রেস সূত্রে খবর। একটি চ্যানেলের খবর, দিল্লি এবং উত্তরপ্রদেশ সীমানাতেই কংগ্রেসের প্রতিনিধিদলকে বাধা দেওয়া হবে। উল্লেখ্য, শুক্রবার হাসরথে যাওয়ার পথে আটকে দেওয়া হয়েছিল তৃণমূলের প্রতিনিধিদলকেও। পুলিশের ধাক্কায় মাটিতে পড়ে গিয়েছিলেন তৃণমূল সাংসদ তথা রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। তিনি অভিযোগ করেন, তাঁর সহকর্মী সাংসদ প্রতিমা মণ্ডলের শ্লীলতাহানি করেছে পুলিশ। ওই ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে কলকাতায় পদযাত্রা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত