কংগ্রেস ঝড়ে উড়ে গেল গেরুয়া ধ্বজা, কৃষকের ট্রাক্টরে পাঞ্জাবে পিষ্ট বিজেপি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মানুষ রায় দিচ্ছেন নিজেদের। আর মানুষের রাতে পাঞ্জাব পুরভোটে ধরাশায়ী বিজেপি। মোট ৮ টি আসনের মধ্যে ৬ টি আসন জিতেছে কংগ্রেস। অভোরা, ভাতিন্ডা, কাপূরতারা, হোশিয়ারপুর, মেগা , বাটালাতে জয়ী হয়েছে কংগ্রেস। পুরভোটে পাঞ্জাবে সবথেকে বেশি আসনে করে কংগ্রেস। ৯২২২ আসনের মধ্যে কংগ্রেস ২০৩৭ আসনে দাঁড়িয়েছিল। বিজেপি দাঁড়িয়েছিল ১০০৩ আসনে। কংগ্রেস ঝড়ে উড়ে গেল গেরুয়া ধ্বজা! আরও পরিষ্কার করে বললে দারায় কৃষকের ট্রাক্টরে পিষ্ট বিজেপি!

আরও পড়ুনঃ আত্মপ্রকাশ হবে মমতার স্লোগান ব্রম্ভাস্ত্রের, ২০ ফেব্রুয়ারি মেগা ইভেন্ট তৃণমূলের।

গত ১৪ ফেব্রুয়ারি পাঞ্জাবে ভোট হয়েছিল মোট ২২১৫ টি ওয়ার্ডে। তার মধ্যে ৬১০ টি আসন তফসিলি জাতির জন্য সংরক্ষিত। পিছিয়ে পড়া মানুষদের জন্য সংরক্ষিত ছিল ১২৫ টি ওয়ার্ড। বাকিগুলো ছিল অসংরক্ষিত। কয়েকটি বুথে কাল রি – পোলিং ও হয়। আজ বুধবার সকালে শুরু হয় পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের ভোট গণনা। গণনার প্রথম থেকেই বেশ এগিয়েই ছিল কংগ্রেস। ৮ টির মধ্যে ৬ টি হাসিল করেছে কংগ্রেস।

ভাতিন্ডায় ৫৩ বছর পর আবার নিজেদের আধিপত্য কায়েম করেছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী অরবিন্দ সিংয়ের সরকারের শেষতম বছর ছিল এই নির্বাচন। কোভিড পরিস্থিতি পেরিয়ে সতর্কীকরণ নিয়ে হয়েছিল নির্বাচন। গত ১৪ তারিখে প্রায় ৭০ শতাংশের মতো মানুষ এসেছিলেন ভোট দিতে। আগামী বছরই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগে কংগ্রেসের এই উত্থান রাজনীতিতে বেশ অন্য মোড় তৈরি করেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

কংগ্রেস ঝড়ে উড়ে গেল গেরুয়া ধ্বজা, কৃষকের ট্রাক্টরে পাঞ্জাবে পিষ্ট বিজেপি! একাংশ পাঞ্জাবে বিজেপির ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার পিছনে কৃষি আইন বিলের প্রভাবকে ব্যাখ্যা করছেন। এত দীর্ঘ কাল ধরে দিল্লি সিংঘু সীমান্তে আন্দোলনরত কৃষকদের মধ্যে অনেকেই পাঞ্জাবের। তবে বুজেওর সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে গেছে আম আদমি এবং আকালি দলও

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত