নজরবন্দি ব্যুরোঃ আত্মপ্রকাশ হবে মমতার স্লোগান ব্রম্ভাস্ত্রের, জন্মলগ্ন থেকেই তৃণমূল কংগ্রেসের স্লোগান নতুন মাত্রা যোগ করেছিল রাজ্য রাজনীতিতে। সেই স্লোগান নতুন দিগন্ত পায় ২০১১ সালে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে। কখনও মমতা বন্দোপাধ্যায়ের মা-মাটি-মানুষের জয়গান, কখনও বদলা নয় বদল চাই স্লোগান নাড়িয়ে দিয়েছে বাংলার মানুষ কে। জমি আন্দোলন সাথে স্লোগানের আবেগ কে পাথেয় করে ২০১১ সালে বাংলার মসনদে বসে তৃণমূল।
আরও পড়ুনঃ মুখোমুখি দুই হভিওয়েট, দক্ষিণ ২৪ পরগণায় একই দিনে সভা অমিত- মমতার
ক্রমে সময় গড়িয়েছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সারদা, নারদের ব্রম্ভাস্ত্র ভোঁতা হয়ে গিয়েছিল একা মমতা করিশ্মায়। কিন্তু তারপর গঙ্গা দিয়ে গড়িয়েছে অনেক জল। এখন খাতায় কলমে বাম-কংগ্রেস রাজ্যে বিরোধী দল হয়েও, ২০১৯ নির্বাচনে তাঁদের সরিয়ে জায়গা করে নিয়েছে বিজেপি। ১৯ লোকসভার ফলাফলের ভিত্তিতে রাজ্যের ১২১ টি আসনে এগিয়ে থেকে বিজেপি গুটি সাজানো শুরু করেছে বঙ্গ বিজয়ের। কিন্তু তাঁদের লড়তে হচ্ছে ব্র্যাণ্ড মমতা বিরুদ্ধে।
এদিকে বিধানসভা ভোটের নির্ঘণ্ট জারি হওয়ার ঠিক আগে একাধিক প্রতিকূলতার সামনে দাঁড়িয়ে আরও একবার নতুন স্লোগানের জন্ম দিতে চলেছে তৃণমূল। নতুন স্লোগানের আত্মপ্রকাশ অনুষ্ঠানটিও হতে চলেছে একেবারে নতুন ধাঁচে। থাকছে নতুন চমক। নতুন স্লোগান তৈরি করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন। একটি ভাল স্লোগান অনেকগুলি জনসভার থেকেও বেশি কার্যকর।
কিন্তু কি হতে চলেছে তৃণমূলের নতুন স্লোগান? সূত্রের খবর ২০২১ নির্বাচনের মুখে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো উন্নয়ন কে হাতিয়ার করেই বানিয়েছেন স্লোগান। পাশাপাশি বাংলার আবেগও মাখা রয়েছে সেই স্লোগানে। জানা গিয়েছে স্লোগানে থাকবে বহিরাগত ইস্যুর ব্যাখ্যাও। সব মিলিয়ে ২০২১ নির্বাচনের মুখে উন্নয়ন কে হাতিয়ার করে ব্রম্ভাস্ত্র প্রয়োগ করতে চলেছে তৃণমূল। আত্মপ্রকাশ হবে মমতার স্লোগান ব্রম্ভাস্ত্রের, আগামী ২০ ফেব্রুয়ারি এই নতুন স্লোগান আত্মপ্রকাশ করবে।



