নজরবন্দি ব্যুরোঃ হিমাচলে অঘটন ঘটিয়ে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে কংগ্রেস। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রাজ্যেই বিজেপির এই ফলাফল নিয়ে যেমন চিন্তায় রয়েছে গেরুয়া শিবির। তেমনই ঘোড়া কেনাবেচা রুখতে আটঘাট বাঁধছে কংগ্রেস। জয়ী বিধায়কদের ইতিমধ্যেই নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও পড়ুনঃ Narendra Modi: গুজরাতে নতুন রেকর্ড গড়তে চলেছে বিজেপি, পিছিয়ে যাবেন মোদিও!
সূত্রের খবর, বিজেপির পরিকল্পনা বানচাল করতে জয়ী কংগ্রেস প্রার্থীদের রাজস্থানে নিয়ে আসার পরিকল্পনা শুরু হয়েছে। বিজেপির অপারেশন লোটাস রুখতেই। দায়িত্ব দেওয়া হয়েছে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল এবং বর্ষীয়ান নেতা ভুপিন্দর সিং হুডার ওপর। গোটা বিষয়টির ওপর তাদরকি করছেন কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। সূত্রের খবর, আজই শিমলা যেতে পারেন তিনি।

এই মুহুর্তে হিমাচলের ৬৮ টি আসনের মধ্যে ৩৫ এর অধিক আসনে এগিয়ে রয়েছে দেশের সবচেয়ে পুরাতন দল। অন্যদিকে, ২৯ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। গত কয়েক বছর ধরে দলের যে খরা চলছিল, তা এবার কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে।
এই মুহুর্তে রাজস্থান এবং ছত্তিস গড়ে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। আগামী বছরেই রয়েছে দুই রাজ্যের নির্বাচন। সেক্ষেত্রে হিমাচল প্রদেশের নির্বাচনের ফলাফল কংগ্রেসের পালে হাওয়া দিতে পারে বলে মনে করা হচ্ছে। জয়ের সার্টিফিকেট নিতে প্রার্থীদের চণ্ডীগড়ে যেতে বলা হচ্ছে। তাই নজরদারি বেড়েছে।
ঘোড়া কেনাবেচা রুখতে আটঘাট বাঁধছে কংগ্রেস, আসরে নামছেন প্রিয়াঙ্কা গান্ধী

নির্বাচনের ফলাফল এমনটা হতে পারে আগে থেকেই ইঙ্গিত পেয়েছিল কংগ্রেস। সেকারণেই বুধবার রাতে ৩০ জন কর্মীকে বহিষ্কার করা হয়েছে। ১৯৮৫ সালের পর এ রাজ্যে পালা বদলের ধারা দেখেছিল রাজনৈতিক মহল। বিরাট বাজিমাত করতে চলেছে কংগ্রেস।



