নজরবন্দি ব্যুরো: কয়েক সপ্তাহ পর কর্ণাটকে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলি নিজেদের মত প্রচার শুরু করেছে। বিজেপির ক্ষমতা ধরে রাখার লড়াই। এরইমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল কংগ্রেস নেতৃত্ব।
আরও পড়ুন: Sudan: অপারেশন কাবেরীর মাধ্যমে সুদান থেকে দেশে ফিরলেন ৩৬০ ভারতীয়

গত মঙ্গলবার কর্ণাটকে বিজেপির হয়ে প্রচারে গিয়েছিলেন অমিত শাহ। সেখানেই তিনি বলেন, “কংগ্রেস যদি কর্ণাটকে ক্ষমতায় আসে তাহলে রাজ্যে দাঙ্গায় আক্রান্ত হয়ে যাবে।” স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধেই থানায় এফআইআর দায়ের করেছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরেজওয়ালা, ডিকে শিবাকুমার। তাঁদের অভিযোগ, অমিত শাহের এহেন মন্তব্য উস্কানিমূলক, শত্রুতাপরায়ণ।

কংগ্রেসকে নিয়ে আপত্তিকর মন্তব্য, শাহের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হাত শিবিরের
কর্ণাটক কংগ্রেস প্রধান ডিকে শিবাকুমার এই প্রসঙ্গে বলেছেন, “আইনের মধ্যে থেকেই পদক্ষেপ নেওয়া হবে। যদি কোনও সাধারণ মানুষ একথা বলত তাহলে তাঁকে গ্রেফতার করে নেওয়া হত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কখনওই এমন মন্তব্য করতে পারেন না। কারন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির তারকা প্রচারক নয়।

কর্ণাটকে বিজেপিকে হারাতে কংগ্রেসকে নিঃশর্ত সমর্থন করছে সিপিআই। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের আসন ধরে রাখার লড়াই। কর্ণাটকে রাজনৈতিক ক্ষেত্রে কি কোনও পরিবর্তন আসবে? আগামী ১০ মে রাজ্যে ভোটগ্রহণ এবং ফলাফল প্রকাশিত হবে আগামী ১৩ মে।







