আপোস করতে করতে কোণঠাসা কংগ্রেস, লোকসভার ইতিহাসে সবচেয়ে কম আসনে প্রার্থী দিলেন রাহুলেরা!

Loksabha Elelction 2024: এখনও পর্যন্ত কংগ্রেস ২৩৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২৪ সালের লোকসভায় বিজেপিকে হারানোর জন্য যে ঝড় উঠেছিল, সেই ঝড় একেবারেই স্তিমিত। না সঠিকভাবে আসন সমঝোতা হল ‘ইন্ডিয়া’ জোটের, না দানা বাধল কোনও বৃহত্তর আন্দোলন। আর এদিকে নিজেদের আরও কোণঠাসা করে ফেলল কংগ্রেস। পরিসংখ্যান বলছে, স্বাধীনতার পর লোকসভার ইতিহাসে সবচেয়ে কম আসনে প্রার্থী দিলেন রাহুলেরা!

আরও পড়ুন: অনেকের চাকরি খেয়েছেন, জনগণের আদালতে বিচার হবে, অভিজিতকে কটাক্ষ মমতার

Shamim Ahamed Ads

আপোস করতে করতে নিজেদের আরও কোণঠাসা করে ফেলল কংগ্রেস। এখনও পর্যন্ত কংগ্রেস ২৩৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, হিমাচল প্রদেশের মতো কয়েকটি রাজ্যে প্রার্থীদের নাম ঘোষণা হয়নি। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, মহারাষ্ট্র এবং বাংলার বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করা এখনও বাকি কংগ্রেসের।

আপোস করতে করতে কোণঠাসা কংগ্রেস, লোকসভার ইতিহাসে সবচেয়ে কম আসনে প্রার্থী দিলেন রাহুলেরা!
আপোস করতে করতে কোণঠাসা কংগ্রেস, লোকসভার ইতিহাসে সবচেয়ে কম আসনে প্রার্থী দিলেন রাহুলেরা!

আগামী দিনে আরও ৭০-৯০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা হলেও এবারই সবচেয়ে কম আসনে লড়বে কংগ্রেস। ১৯৫১ সালের প্রথম লোকসভায় কংগ্রেস ৪৭৯ আসনে প্রার্থী দেয়। পরের দুই নির্বাচনে আসন সংখ্যা বাড়ে। ১৯৬৭ সালে সংখ্যাটা বেড়ে ৫১৬ আসনে লড়াই করে হাত শিবির।

cong 1

আপোস করতে করতে কোণঠাসা কংগ্রেস, লোকসভার ইতিহাসে সবচেয়ে কম আসনে প্রার্থী দিলেন রাহুলেরা!

এরপর ১৯৭১ সালে ইন্দিরা গান্ধীর আমলে কংগ্রেস লড়েছিল ৪৪১ আসনে। ১৯৮৯, ১৯৯১, ১৯৯৬ পর পর তিন নির্বাচনে হাত শিবির লড়েছিল ৫০০-এর বেশি আসনে। ১৯৯৮ থেকে ২০১৯ পর্যন্ত টানা ৪০০-এর বেশি আসনে লড়েছে কংগ্রেস। ২০১৯ সালে হাত শিবির প্রার্থী দিয়েছিল ৪২১ আসনে। সেটাই ছিল এতদিনের সর্বনিম্ন। এবার সংখ্যাটা এর চেয়েও কম হতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত