মমতার ধর্মনিরপেক্ষতায় আস্থা! তৃণমূলে যোগ দিলেন মুকুল রায়ের শ্যালক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলে যোগ দিলেন মুকুল রায়ের শ্যালক সৃজন রায়। বুধবার তৃণমূল ভবনে সৃজনের হাতে দলীয় পতাকা তুলেদেন মন্ত্রী ব্রাত্য বসু। উল্লেখ্য, রেল বোর্ডে জায়গা করে দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সৃজন রায়। রাজ্য পুলিশ রাজধানী দিল্লী থেকে তাঁকে গ্রেফতার করে। প্রতারণার অভিযোগে ১০ মাস জেল হেফাজতও হয় তাঁর।

আরও পড়ুনঃ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের অভিযানে বাধা পুলিশের, দু’পক্ষের তরজায় উত্তপ্ত করুনাময়ী।

এবং ওই মামলায় নাম রয়েছে বর্তমান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের। জানা গেছে, এই মামলায় বেশ কয়েকবার মুকুল রায়কে হাজিরাও দিতে হয়েছে বেহালা সরশুনা থানায়। এই মামলায় কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, মুকুলের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে পারবে না রাজ্য। কিন্তু এই মামলার নিষ্পত্তি হওয়া পর্যন্ত মুকুল রায়কে তদন্তে সাহায্য করতে হবে।

এদিন তৃণমূল ভবনে মন্ত্রী ব্রাত্য বসু বলেন, “ওঁর নাম সৃজন রায়, উনি রাজ্য বিজেপির সহ সভাপতি মুকুল রায়ের শ্যালক।” এদিন সৃজন রায় বলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ধর্মনিরপেক্ষ মানুষ এবং বাংলার বর্তমান সংস্কৃতি আমাদের পরপন্থী। সেই কারণেই তৃণমূল যোগ দিলাম।

এদিন সৃজন রায় সহ কলকাতা হাইকোর্টের আইনজীবী জ্যোতিপ্রকাশ মজুমদার এবং অভিনেত্রী নীলাঞ্জনা মজুমদার। সৃজনের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে গেরুয়া শিবিরের তরফে বলা হয়, রাজ্যবাসি অব কিছু বুঝতে পারছেন। মামলার ভয় দেখিয়ে, পুলিশের ভয় দেখিয়ে দলে নেওয়া হচ্ছে। বিজেপি নেতৃত্বের মতে, তৃনমূল কংগ্রেসের এখন দেউলিয়া অবস্থা। তাই কারোর বউ বা কারোর শ্যালকের হাতে পতাকা তুলে দিয়ে দলের অস্তিস্ত্ব ধরে রাখার চেষ্টা করছে। বিধানসভা নির্বাচনের পর সব পরিষ্কার হয়ে যাবে রাজ্যবাসির কাছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত