নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের প্রথম ম্যাচেই হারতে হয়েছে মেসির আর্জেন্টিনাকে। সৌদি আরবের কাছে। যা এই বিশ্বকাপে বড় অঘটন বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। অথচ মেসিরাই এবার বিশ্বকাপে হট ফেবারিট ছিল আর্জেন্টিনা।
আরও পড়ুনঃ অঘটনের পর কোন অঙ্কে মেসিরা পৌঁছবে শেষ ১৬ তে? জানুন


আর তাঁদের এই হার দেখে কষ্টে ক্ষোভে মুষড়ে পড়েছেন অনেকে। আর এর বাইরে নয় মারাদোনার ছেলেও। আর এই কারনে এবার তিনি তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছেন। পুত্র মারাদোনা সিনগারা এক রেডিও সাক্ষাৎকারে বলেন,

‘যাঁরা মারাদোনার সঙ্গে মেসির তুলনা করেন, তাঁরা ফুটবল বোঝেন না! আমরা দুই ভিন গ্রহ নিয়ে আলোচনা করছি। কিন্তু আমি মেসির ওপর হাল ছাড়ছি না। এই হার দেখে আমি বিধ্বস্ত। সৌদি আরবের কাছে হেরে যাওয়াটা বিশ্বাস করতে পারছি না। এটা মানসিক আঘাত। আর্জেন্টিনা ভয় পেয়ে গিয়েছিল। ফুটবল এরকমই। অনেক সময় দুর্বল প্রতিপক্ষের কাছেও হারতে হয়।’



মারাদোনার সাথে মেসির তুলনা যারা করেন তাঁরা ফুটবলটা বোঝেন না, বিস্ফোরক দিয়গো পুত্র
উল্লেখ্য, টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে খেলতে এসেছিল স্কালোনির দল। কিন্তু সৌদি আরবের মতো দুর্বল দলের বিরুদ্ধে এগিয়ে থেকেও মেসিদের হারে সেই স্বপ্ন খানিকটা ধাক্কা খেয়েছে। ভক্ত থেকে শুরু করে ফুটবল বিশেষজ্ঞ, সকলের তোপের মুখে পড়েছে আর্জেন্টিনা।








