নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের একাধিক মামলা নিয়ে পক্ষপাতি নিয়ে অভিযোগ উঠেছে অনবরত। বিচারপতিদের পদক্ষেপ নিয়ে বারবার প্রশ্ন তুলছেন আইনজীবীরা। এমনকি এবিষয়ে ভরা এজলাসে বাদানুবাদে জড়াতে দেখা গেছে উভয় পক্ষকে। একই ঘটনার পুনরাবৃত্তি কলকাতা হাই কোর্টে। এবার বিচারপতি রাজশেখর মান্থার পক্ষপাতিত্ব নিয়ে অভিযোগ তুললেন বার অ্যাসোসিয়েশনের একাংশ। বিজেপির হয়ে কাজ করছেন বিচারপতি রাজশেখর মান্থা, অভিযোগ তুলে জমা পড়ল চিঠি।
আরও পড়ুনঃ Twin Towers: টুইন টাওয়ারের জায়গায় এবার হবে মন্দির, পার্ক! সিদ্ধান্ত হাউজিংয়ের বাসিন্দাদের


সেখানে স্পষ্ট করে অভিযোগ তোলা হয়েছে, চলতি বছরের জুন মাসে প্রথম সপ্তাহ অবধি একাধিক মামলায় ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। যার মধ্যে অন্যতম হল শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মামলা। যেখানে শুভেন্দু অধিকারীর পক্ষেই রায় দিয়েছেন বিচারপতি। এমনটাই অভিযোগ তুলেছেন আইনজীবীরা।

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসে একাধিক বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে বিচারপতি রাজশেখর মান্থার স্পষ্ট নির্দেশ ছিল, কোনও মামলাতেই শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। গ্রেফতারের ক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে পুলিশকে। পাশাপাশি আদালত আরও জানিয়েছে, শুভেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে হলে পুলিশকে আগে আদালতের অনুমতি নিতে হবেই।



শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়। অভিযোগ, তাঁর পরিবারের সদস্যদের তরফেও যখন অভিযোগ উঠেছে সেখানেও বিচারপতি রাজশেখর মান্থা তরফে স্থগিতাদেশ দিয়েছেন অথবা শাস্তিমূলক পদক্ষেপ নিতে দেখা যায়নি। সেই অভিযোগ তুলেছেন আইনজীবীরা। একইসঙ্গে অভিযোগ, বিজেপির তরফে যে অভিযোগ উঠেছে সেখানেও স্থগিতাদেশ দিয়েছেন, কিন্তু কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি বিচারপতি রাজশেখর মান্থার তরফে।
বিজেপির হয়ে কাজ করছেন বিচারপতি রাজশেখর মান্থা, এজলাস বয়কটের ডাক আইনজীবীদের

কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের কাছে এবিষয়ে অভিযোগ জমা পড়েছে। যেখানে বলা হয়েছে, হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে এবিষয়ে অবগত করুক বার অ্যাসোসিয়েশন। বিচারপতির বিরুদ্ধে আদালত যাতে যথাযোগ্য পদক্ষেপ নেন সেই আর্জি জানিয়েছেন আইনজীবীরা। একইসঙ্গে বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কটের ডাক দিয়েছেন ওই আইনজীবীরা।







