লঙ্ঘন করেছেন নির্বাচন বিধি, জিতেন্দ্র তিওয়ারিকে শোকজ কমিশনের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লঙ্ঘন করেছেন নির্বাচন বিধি, জিতেন্দ্র তিওয়ারিকে শোকজ কমিশনের! বেশ দীর্ঘ টালবাহানার পর তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর পরই বেঁকে বসেছিলেন জিতেন। তার পর চলে একপ্রস্থ মানভঞ্জন। কিছুদিন তৃণমূলে থেকে ফের বিজেপিতেই গিয়েছেন তিনি। আর নিজের পুরনো কেন্দ্র পান্ডবেশ্বর থেকেই দাঁড়াচ্ছেন তিনি।

আরও পড়ুনঃ ‘প্রেস্টিজ ফাইটের’ নন্দীগ্রামে ভোট প্রচারের শেষ বেলায় সভা করবেন অমিত-যোগী

কিন্তু ইতিমধ্যেই তাঁকে শোকজ করেছে নির্বাচন কমিশন। ঘটনার সুত্রপাত গত ২১ এ মার্চ। সূত্রের খবর সেদিনের এক জনসভা থেকে তিনি ঘোষণা করেছিলেন ক্ষমতায় এলেই স্থানীয় সকল প্রবীণ মানুষদের নিয়ে অয্যোধ্যায় যাবেন। আর তাঁর এই মন্তব্যের বিরুদ্ধেই কমিশনে গিয়েছিলেন তৃনমূলের ডেরেক ও’ব্রায়েন অভিযোগ ছিল জিতেনের এই বক্তব্য নির্বাচন বিধি লঙ্ঘন করছে। অভিযোগের ভিত্তিতে বক্তব্যের সংশ্লিষ্ট তথ্য চেয়ে পাঠায় পান্ডবেশ্বর আরও এবং জেলা প্রশাসনের কাছে।

লঙ্ঘন করেছেন নির্বাচন বিধি, জিতেন্দ্র তিওয়ারিকে শোকজ কমিশনের! সংশ্লিষ্ট তথ্য এবং ভিডিও পরীক্ষা নিরীক্ষা করার পর সিদ্ধান্ত নেওয়া হয় তাঁকে শোকজের। আজ রিটার্নিং অফিসার পান্ডবেশ্বর শোকজ করেন তাঁকে। ভিডিওতে দেখা যায় জিতেন জনসভা থেকে বলছেন ভোটে জিতে অয্যোধ্যায় ঘুরতে নিয়ে যাবেন সকল প্রবীণদের। তাঁর এই মতব্যের জেরেই অভিযোগ করেছিল তৃণমূল। এর প্রেক্ষিতেই এদিন শোকজ করে কমিশন। নির্বাচনের ঠিক মুখে এই শোকজের ঘটনায় অস্বস্ত্বিতে পড়েছে বিজেপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন