SSC: দুর্নীতিতে যুক্ত কমিশনের সদস্যরা, ভরা আদালতে বলে উঠলেন বিচারপতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশন হোক, প্রাথমিক শিক্ষক নিয়োগ। প্রতি ক্ষেত্রেই নজিরবিহীন নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি তাঁর নির্দেশে চাকরি গেছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের। এদিন বিচারপতি বলেন,দুর্নীতিতে যুক্ত কমিশনের সদস্যরা। স্কুল সার্ভিস কমিশনের একজন সদস্য তাঁর বোনকে চাকরি পাইয়ে দিয়েছেন বলে জানতে পেরেছি। অভিযুক্তদের দুর্নীতির ফল ভুগতে হবে। একেবারে স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ SSC Scam: শান্তিপ্রসাদের দুয়ারে সিবিআই, অশান্তি বাড়তে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের।

বৃহস্পতিবার নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলার শুনানি চলছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখানেই একেবারে স্পষ্ট ভাষায় এই মন্তব্য করেছেন তিনি।  এই মন্তব্য করেছেন তিনি। যদিও এটা নতুন কিছু নয়। এর আগে এই ধরনের মন্তব্য আগেও করতে শোনা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগে ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করেছে আদালত। এর মধ্যে তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতাদের নাম জড়িয়েছে। নাম জড়িয়েছে বাম নেতাদেরও। এর আগে নিয়োগ দুর্নীতিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি হারিয়েছেন অনেকেই। এবার বিচারপতির মুখে নিয়োগ নিয়ে এধরনের মন্তব্য স্বাভাবিকভাবে জল্পনা বাড়িয়েছে।

দুর্নীতিতে যুক্ত কমিশনের সদস্যরা, চাপ বাড়ছে সরকারের 
দুর্নীতিতে যুক্ত কমিশনের সদস্যরা, চাপ বাড়ছে সরকারের

এমনিতেও নিয়োগ সংক্রান্ত মামলায় সকাল বেলায় নিজাম প্যালেস থেকে বেরিয়ে মধ্যশিক্ষা পর্ষদের ভবনে উপস্থিত হয় সিবিআইয়ের ছয় জনের একটী টিম। সেখানে এই মুহূর্তে সিবিআইয়ের তল্লাশি শুরু হয়েছে। অ্য়াডমিন-সহ আধিকারিকদের জেরা করা হচ্ছে। এমনকি দফতরে উপস্থিত কর্মীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারী অফিসাররা।

সূত্রের খবর, বিগত তিন দিন ধরে মধ্যশিক্ষা দফতরে দফায় দফায় তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা। সেই অভিযানে একাধিক তথ্য সিবিআই আধিকারিকদের হাতে এসেছে। সেই সমস্ত নথিকে সামনে রেখেই চলছে জিজ্ঞাসাবাদ। সিবিআই সূত্রে খবর, কীভাবে নিয়োগের ক্ষেত্রে তদন্ত হয়েছে? কার নির্দেশে এই নিয়োগ করা হয়েছে? গোটা বিষয়টি জানার জন্য আজকে একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

download 3

এর পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের ভবনে যে হার্ডডিস্ক রয়েছে, সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে সমস্ত আধিকারিকদের বয়ান রেকর্ড করা হচ্ছে। এই মামলায় পর্ষদে অভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়কে তলব করা হতে পারে বলে যাচ্ছে।

দুর্নীতিতে যুক্ত কমিশনের সদস্যরা, চাপ বাড়ছে সরকারের 

দুর্নীতিতে যুক্ত কমিশনের সদস্যরা, চাপ বাড়ছে সরকারের 
দুর্নীতিতে যুক্ত কমিশনের সদস্যরা, চাপ বাড়ছে সরকারের

অন্যদিকে, নিয়োগে নজিরবিহীন দুর্নীতির সাথে জড়িয়ে থাকতে পারেন। পাওয়া যেতে পারে বেআইনি সম্পত্তির হদিশ সহ একাধিক তথ্য। স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহার  বাড়িতে এবার পৌঁছে গেল সিবিআই এর বিশেষ তদন্তকারী দল। এদিন সকাল ১১টা নাগাদ শান্তিপ্রসাদের সার্ভে পার্কের বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের পাঁচ সদস্যের দল। তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন তাঁরা। ফলত প্রবল চাপে সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর