সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)l বেজে গেছে ভোটের বাদ্যি। প্রার্থী ঘোষণা শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচনী প্রস্তুতি অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল।
আরও পড়ুনঃ অসম্পূর্ণ তথ্য প্রকাশ করেছে এসবিআই, নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট

শুধু অপেক্ষা ছিল দিনক্ষণ ঘোষণার।প্রতীক্ষার অবসান। অবশেষে ১৬ মার্চ ভোটের তারিখ ঘোষণা করা হবে জানাল নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশনের (Election Commission) এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, আগামিকাল অর্থাৎ ১৬ মার্চ, ২০২৪, শনিবার দুপুর ৩টে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবন থেকে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, ১০ মার্চ ২০১৯ সালের লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়। ভোট শুরু হয়েছিল ১১ এপ্রিল। মোট ৭ দফায় ভোট হয়েছিল।
লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কবে? জানাল কমিশন

আর ভোটের ফল প্রকাশিত হয়েছিল ২৩ মে। এবারও এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ভোট শুরু হবে এবং ৯১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ৬ দফায় ভোট হতে পারে বলে সূত্রের খবর।



