নজরবন্দি ব্যুরোঃ দেশে এবার কি দেওয়া হবে ককটেল ভ্যাকসিন? সম্প্রতিই আইসিএমআর ও পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজির তরফে একটি গবেষণায় দেখা গিয়েছিল, এককভাবে ভ্যাকসিনের দুটি ডোজ়ের তুলনায় কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের মিশ্রণই অধিক কার্যকরী।
আরও পড়ুনঃ একদিনে দেশে সংক্রমণ বাড়ল ১০ হাজার, মৃত্যুও ৫০০’র কাছাকাছি
এ বার সেই গবেষণায় সবুজ সংকেত দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। ডিসিজিআইয়ের অনুমোদন মেলায় বিস্তারিত গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়াল করা হবে ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজে। তবে আইসিএমআরের গবেষণার তুলনায় একটু ভিন্নভাবে এই গবেষণা করা হবে জানা গিয়েছে।

করোনার ডেল্টা স্টেন বিশ্বব্যাপী ভয়ানক আকার ধারন করেছে। আমাদের দেশেও মিলেছে এই ভাইরাসে সংক্রমিত মানুষ। তাতে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। সেই পরিস্থিতিতে গত ২৯ জুলাই মানবদেহে পরীক্ষামূলক ভাবে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের ককটেল প্রয়োগে সায় দেয় ডিজিসিআই। আইসিএমআর-এও এর আগে মিশ্র টিকাকরণ নিয়ে গবেষণা হয়েছে।

সেই গবেষণার ফল কয়েকদিন আগেই প্রকাশ করে আইসিএমআর। রিপোর্টে ভ্যাকসিনের মিলিত প্রয়োগ অনেক বেশি কার্যকরী বলে উল্লেখ করা হয়েছে। তবে সিএমসিতে হতে চলা এই ট্রায়াল সম্পূর্ণ আলাদা হবে। এই ট্রায়ালের মাধ্যমে দেখে নেওয়া হবে, এক ব্যক্তিকে প্রয়োজনে দুটি আলাদা আলাদা টিকার ডোজ দেওয়া যাবে কিনা। আর এই মিশ্র টিকাকরণের কার্যকারিতাও খতিয়ে দেখা হবে পরীক্ষার মাধ্যমে।
দেশে এবার কি দেওয়া হবে ককটেল ভ্যাকসিন? পরীক্ষামূলক প্রয়োগে সায় কেন্দ্রের
ICMR এর গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে ১১ জন পুরুষ ও ৭ জন মহিলা ছিলেন। গবেষণায় দেখা যায়, অ্যাডিনোভাইরাসের উপর ভিত্তি করে তৈরি দুই ভ্যাকসিনের মিশ্রণ সুরক্ষিত এবং অধিক কার্যকর। কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের মতোই এই ভ্যাকসিন মিশ্রণেও সামান্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে বলে জানা গিয়েছে।



