WTC ফাইনাল হেরে সৌরভের কড়া প্রশ্নের উত্তর দিলেন কোচ দ্রাবিড়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টসে জিতে প্ৰথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়ের থিঙ্কট্যাঙ্ক। এতেই টিম ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সুনীল গাভাসকার থেকে হরভজন সিংরা। পঞ্চম দিন ফাইনালে হারের পর অবশেষে মৌনব্রত ভঙ্গ করলেন রাহুল দ্রাবিড়।

আরও পড়ুন: একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, চলবে তাপপ্রবাহও

কেন প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত, জানালেন তিনি।ম্যাচের পর স্বাভাবিক ভাবেই দ্রাবিড়ের মুখ শুকনো। আর এই ম্যাচ নিয়ে সৌরভ তাঁর বন্ধু ও সতীর্থ ও ভারতের বর্তমান কোচ দ্রাবিড়কে প্রশ্ন ছুঁড়ে দিলেন, কে যত টুকু চিনি তা থেকে বুঝেছি, ক্রিকেটার হিসাবে তুমি প্রথমে চাপ নিয়ে নেওয়ার পক্ষপাতী ছিলে।

1 12

পঞ্চম দিনে গিয়ে চাপ নিতে হবে এমন পরিস্থিতি তুমি আসতে দিতে না। তা হলে এই ম্যাচে সেটার ব্যতিক্রম হল কেন? স্রেফ একটা টেস্ট বলেই, নাকি আর কোনও পরিকল্পনা ছিল? এই প্রশ্নের উত্তর দ্রাবিড় বলেন, ম্যাচের আগে সকালে যখন এসেছিলাম তখন উইকেটে ঘাস ছিল। আকাশ মেঘলা ছিল। ইংল্যান্ডে দেখেছি পরের দিকে ব্যাট করা সহজ হয়ে যায়। চতুর্থ বা পঞ্চম দিন সহজে ব্যাট করা যায়। অনেক দলই এখন টসে জিতে ফিল্ডিং করে।

WTC ফাইনাল হেরে সৌরভের কড়া প্রশ্নের উত্তর দিলেন কোচ দ্রাবিড়
WTC ফাইনাল হেরে সৌরভের কড়া প্রশ্নের উত্তর দিলেন কোচ দ্রাবিড়

ওদের স্কোর ৭০-৩ থাকার সময় মনে হয়েছিল সিদ্ধান্ত সঠিক। তার পরের দুটো সেশন সব বদলে দিল। এর পর সৌরভ বলেন, টপ অর্ডারের ধারাবাহিক ব্যর্থতার কথা তুলে ধরেন, উত্তরে দ্রাবিড় জানান, আমাদের টপ ফাইভের সকলেই অভিজ্ঞ। এই ক্রিকেটাররাই ইংল্যান্ডে, অস্ট্রেলিয়ায় জিতে এসেছে। এই পারফরম্যান্স অবশ্যই ওঁদের মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

অতীতে ভারত যেখানে জিতে এসেছে, সেখানে অধিকাংশ সময়েই চ্যালেঞ্জিং পিচে খেলতে হয়েছে। এই পিচ বরং অনেক ভালো ছিল স্বীকার করতেই হবে। সাউথ আফ্রিকা হোক বা বিশ্বের অন্যত্র ভালো পিচও পেয়েছি আমরা। এমনকি ভারতের পিচও যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমাদের কাছে। এই সমস্ত বিষয় বিবেচনা করলে সমস্ত দেশের ব্যাটারদেরই গড় কমেছে। শুধু আমাদের নয়।

2 13

WTC ফাইনাল হেরে সৌরভের কড়া প্রশ্নের উত্তর দিলেন কোচ দ্রাবিড়

তিনি আরও বলেন, প্রত্যেক ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সব ম্যাচেই আমরা জেতার জন্য মাঠে নামি। সমস্ত দলের ক্রিকেটারদেরই ব্যাটিং গড় কমেছে। তবে তুমি ঠিকই বলেছ, বোলারদের হাতে যদি আমরা ভালো রানের পুঁজি উপহার দিতে পারি, সেটা ভালোই। হরভজনও আমাদের সঙ্গে খেলত, আমরা স্কোরবোর্ডে বড় রান তুললে ও-ও খুশি হত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন