নজরবন্দি ব্যুরো: জ্বালানি তেল অগ্নিমূল্য! রাজ্যে ছুটবে সিএনজি চালিত বাস। জানালেন ফিরহাদ। প্রায় প্রতিদিনই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। আর পেট্রোল-ডিজেলের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত গণপরিবহন ব্যবস্থা। দীর্ঘদিন ধরেই বাস মালিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভাড়া বৃদ্ধি নিয়ে আর ভাড়া বৃদ্ধি যদি হয় তবে এই করোনা আবহে কাজ হারা মানুষ আরো কষ্টের মধ্যে পড়বেন।
আরও পড়ুনঃ জন বার্লার পৃথক উত্তরবঙ্গের দাবিকে এবার সমর্থন কামতাপুর পিপলস পার্টির।
তাই সে কথা মাথায় রেখে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের নতুন পরিকল্পনা এবার রাজ্যে চলবে সিএনজি চালিত বাস।এতে ভাড়া বৃদ্ধির সমস্যা কমবে, আশাবাদী ফিরহাদ। সোমবার বেঙ্গল গ্যাস কোম্পানির সঙ্গে বৈঠকে বসে পরিবহণ দপ্তরের আধিকারিকরা। নেতৃ্ত্বে ছিলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই বৈঠকেই সিএনজি চালিত বাস নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। স্বাক্ষরিত হয়েছে মউ।
জ্বালানি তেল অগ্নিমূল্য! রাজ্যে ছুটবে সিএনজি চালিত বাস। জানালেন ফিরহাদ। এবিষয়ে সাংবাদিকদের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ” পরিবহণ দপ্তরের সঙ্গে বেঙ্গল গ্যাস কোম্পানির মউ স্বাক্ষরিত হয়েছে। অবিলম্বে কলকাতা পুরসভা ও সংলগ্ন এলাকার বাস ডিপোগুলিতে সিএনজি সাপ্লাইয়ের কাজ শুরু করা হবে। কিছুদিনের মধ্যে পাইপ লাইনের ব্যবস্থা করা হবে। তবে আপাতত ক্যাপসুল বেসিসে গ্যাস দেবে। এক ঘণ্টায় যাতে ১৫ টি বাসে সিএনজি ভরা যায়, সেরকম যন্ত্র বসানো হবে।”



