Rampurhat: রামপুরহাটের ঘটনায় নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক, বিধানসভায় ওয়াক আউট বিজেপির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বীরভূমের রামপুরহাটের তৃণমূল উপপ্রধানের মৃত্যুতে রণক্ষেত্র রামপুরহাট। বগটুই গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ১০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। জানাচ্ছে দমকল বাহিনী। রামপুরহাটের ঘটনায় নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক। বিধানসভায় ওয়াকয়াউট বিজেপির।

আরও পড়ুনঃ তৃণমূল উপপ্রধানের মৃত্যুতে রণক্ষেত্র রামপুরহাট, ১০ জনের মৃতদেহ উদ্ধার

মুখ্যমন্ত্রীর জরুরী বৈঠকে উপস্থিত রয়েছেন মুখ্যসিচব, স্বরাষ্ট্রসচব এবং রাজ্য পুলিশের ডিজি। কী কারণে এই ঘটনা ঘটল? কারা কারা এর সঙ্গে জড়িত? দ্রুত তদন্ত করে দোষিদের পাকড়াও করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনার তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছে আইনশৃঙ্খলার এডিজি জ্ঞানবন্ত সিং। অন্যান্য অফিসারদের মধ্যে রয়েছেন, মীরজ খালিদ, সঞ্জয় সিং ওসিকে ক্লোজড করা হয়েছে। এসডিপিওকে অপসারিত করা হয়েছে।

পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানিয়েছেন, একটি বাড়ি থেকে ৭ জনের মৃত্যু হয়েছে। উপপ্রধানের মৃত্যুর সঙ্গে কোনও যোগাযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। শটসার্কিট থেকে আহুন লেগেছে কি না তা খতিয়ে দেখা হবে।

রামপুরহাটের ঘটনায় নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক, ওসি এবং এসডিপিওকে ক্লোজড করা হয়েছে 

রামপুরহাটের ঘটনায় নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক, ওসি এবং এসডিপিওকে ক্লোজড করা হয়েছে 
রামপুরহাটের ঘটনায় নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক, ওসি এবং এসডিপিওকে ক্লোজড করা হয়েছে 

তবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দাবি, টিভি সেটে বিস্ফোরণ হয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে। একই সঙ্গে অন্য কোনও কারণও থাকতে পারে বলে তাঁর অভিমত।  ১০ জন নয়, তাঁর কাছে ছ’জনের মৃত্যুর খবর রয়েছে বলেও দাবি করেন অনুব্রত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন