গত কুড়ি বছর জ্বর হয়নি, আজকাল অল্পেতেই ঠান্ডা লেগে যাচ্ছে মুখ্যমন্ত্রীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার জানিয়েছেন নিজের জীবনধারণ বা সুস্থ থাকার চাবিকাঠি। পরামর্শ দিয়েছেন কি করলে সুস্থ থাকবেন বাংলার জনতা। কিন্তু আজকাল অল্পেতেই ঠান্ডা লেগে যাচ্ছে তাঁর। এদিন নিজের মুখেই জানালেন সেকথা। এছাড়াও জানিয়ে দিলেন গত কুড়ি বছর জ্বর হয়নি তাঁর। রবিবার শিলিগুড়ি তে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ সোনায় ৫০০ টাকা ছাড় দিচ্ছে কেন্দ্র, বিনিয়োগের বড় সুযোগ কাল থেকে ৫ দিন!

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আগের বারেও বিজয়া সম্মেলনী করেছিলাম ঠান্ডা লেগেছে আমার। চারশো ষাটটা পুজো ওপেন করেছি। জলে ভিজে পুজা ওপেন করতে গিয়েই ঠান্ডা লাগে কথা বলতে পারছিলাম না। এখনও পুরো ঠিক হইনি। গত কুড়ি বছর আমার জ্বর হয়নি। তাই বেশী কথা বলার স্কোপ নেই। গলাও চোকড আছে।”

এদিন মমতা বলেন, “আমিও জীবনে বারো তেরো বছর থেকে রাজনীতি শুরু করি। এত ছোট থেকে কেউ রাজনীতি করেছে কিনা জানি না। একমাত্র আমি ক্ষত নিয়ে বেঁচে আছি। আমায় জীবন্ত লাশ বলতে পারেন। বহু হোঁচট খেয়েছি। নিজের অভিজ্ঞতা বই-তে লিখেছি। আমার বহু বইতে লেখা আছে, কোন সময়ে কী করলে আপনি সফলতার পথে এগোবেন।”

উল্লেখ্য, গতবছর যখন কোভিডের প্রাথমিক প্রাদুর্ভাব ঘটেছিল বঙ্গে তখন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ভাত বা রুটি না খাওয়ার কথা। বেশিরভাগ সময় মুড়িই খেতেন তিনি। গতবছর মুখ্যমন্ত্রী বলেছিলেন, ২০ বছর পর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডাক্তারদের পরামর্শেই তিনি ভাত খাচ্ছেন। তিনি বলেন, “এক চামচ ভাত, একটু ডাল সেদ্ধ, একটু আলু সেদ্ধ খাচ্ছি। মুড়ি খাচ্ছি।”

গত কুড়ি বছর জ্বর হয়নি, আজকাল অল্পেতেই ঠান্ডা লেগে যাচ্ছে মুখ্যমন্ত্রীর।

গত কুড়ি বছর জ্বর হয়নি, আজকাল অল্পেতেই ঠান্ডা লেগে যাচ্ছে মুখ্যমন্ত্রীর।
গত কুড়ি বছর জ্বর হয়নি, আজকাল অল্পেতেই ঠান্ডা লেগে যাচ্ছে মুখ্যমন্ত্রীর।

প্রসঙ্গত, এখনও মুখ্যমন্ত্রী তাঁর সারাদিনের ব্যাস্ততা শুরু হওয়ার আগে নিয়ম করে ট্রেডমিলে হাঁটেন। যে সাংবাদিকরা তাঁর সফর সঙ্গী হন তাঁরা জানেন মুখ্যমন্ত্রীর সাথে তাল মিলিয়ে পা চালানো কতটা কঠিন। সেই মুখ্যমন্ত্রী আজ জানালেন, ইদানিং অল্পেতেই ঠান্ডা লেগে যাচ্ছে তাঁর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত