নজরবন্দি ব্যুরোঃ অবশেষে সুখবর, পুজোর আগেই ২৪৫০০ শিক্ষক নিয়োগের কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। হবু শিক্ষক দের দীর্ঘ অপেক্ষার অবসান, পুজোর আগেই রাজ্যে হবে ২৪৫০০ শিক্ষক নিয়োগ, আজ নবান্নে একথা জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জানিয়ে দিলেন কোনও লবিবাজি চলবে না। মেধার ভিত্তিতে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি। প্রতিযোগিতায় যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁরা চাকরি পাবেন।
আরও পড়ুনঃ করোনার কোপ উচ্চশিক্ষায়, এবার স্নাতকোত্তরে ভর্তি পিছিয়ে গেল তিন মাস।
প্রসঙ্গত গত ১১ই ডিসেম্বর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। স্বজনপোষন ও দুর্নীতির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিল উচ্চ প্রাথমিকের পরীক্ষার্থীদের একাংশ। সেই মামলাতেই রায় শোনান বিচারপতি। রাজ্য সরকার কে নির্দেশ দেন ২০২১ সালের ৪ জানুয়ারি থেকে তথ্য যাচাইয়ের কাজ শুরু করতে হবে। পাশাপাশি ৩১ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেইমত যুদ্ধকালীন পরিস্থিতিতে মাঠে নামে স্কুল সার্ভিস কমিশন। চাকরিপ্রার্থীদের নথি যাচাই বা ভেরিফিকেশন শুরু হয় ৪ জানুয়ারি থেকে।
নথি অনলাইনে জমা নেওয়া হয় ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত। কিন্তু তারপরই যে থমকে গেছে প্রক্রিয়া! কারণ গত ১১ই ডিসেম্বর(২০২০) কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য WPA 9597 of 2019 মামলা তে আরও একটি নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অনুযায়ী ১০ই মে ২০২১ সালের মধ্যে ইন্টারভিউ তালিকা প্রকাশ কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। কিন্তু ১০ই মে পেরিয়ে গেলেই প্রকাশিত হয়নি ইন্টারভিউ লিস্ট। অবশেষে জানানো হয়েছে সেই তালিকা খুব দ্রুত প্রকাশ করে শুরু করা হবে নিয়োগ প্রক্রিয়া।
অবশেষে সুখবর, পুজোর আগেই ২৪৫০০ শিক্ষক নিয়োগের কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর খুশির হাওয়া হবু শিক্ষক মহলে। জানা গেছে পুজোর আগে যে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে, তার মধ্যে ১৪ হাজার হলেন আপার প্রাইমারি এবং ১০ হাজার প্রাইমারি সেকশনের শিক্ষক। একই সঙ্গে তিনি জানিয়েছেন পুজোর পরে নিয়োগ হবে আরও ৭০০০ শিক্ষক।



