করোনার কোপ উচ্চশিক্ষায়, এবার স্নাতকোত্তরে ভর্তি পিছিয়ে গেল তিন মাস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনার কোপ উচ্চশিক্ষায়, এবার স্নাতকোত্তরে ভর্তি পিছিয়ে গেল তিন মাস। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে দেশব্যাপী করোনার প্রকল্পে বন্ধ স্কুল কলেজ। বন্ধ সমস্ত রকমের পরীক্ষা। কিছুদিন আগেই রাজ্যে বাতিল হয়েছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক। কেন্দ্রীয় স্কুলগুলিতে বন্ধ হয়েছে দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা।

আরও পড়ুনঃ স্যামসাং বাজারে আনল মধ্যবিত্তের বাজেটের মধ্যে স্মার্টফোন গ্যালাক্সি M32, দেখে নিন স্পেসিফিকেশন

আর এবার সেই ক‍রোনা মহামারীর কারণেইদেশের ম্যানেজমেন্ট ও স্নাতকোত্তর ডিপ্লোমা বা পিজিডিএম ও সার্টিফিকেট প্রোগ্রাম বা পিজিসিএম কোর্সে ভর্তি ও পড়াশোনার সময় ৩ মাস পিছিয়ে দেওয়া হল। বর্তমানে , ম্যানেজমেন্ট শিক্ষার নয়া অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করল এআইসিটিই।

করোনার কোপ উচ্চশিক্ষায়, এবার স্নাতকোত্তরে ভর্তি পিছিয়ে গেল তিন মাস। সেই ক্যালেন্ডারে বলা হয়েছে স্নাতকোত্তরে ভর্তির জন্য প্রথম দফার কাউন্সেলিং শেষ করতে হবে ৩১ অগস্টের মধ্যে। তবে এরপর করোনা প্রকোপ ও প্রভাবের উপর ভিত্তি করেই অ্যাকাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে। এবং পড়াশোনা শুরু হলে তা করোনাবিধি মেনে অনলাইন ও অফলাইনে করা যেতে পারে বলেও স্পষ্ট জানানো হয়েছে অ্যাকাডেমিক ক্যালেন্ডারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর