স্যামসাং বাজারে আনল মধ্যবিত্তের বাজেটের মধ্যে স্মার্টফোন গ্যালাক্সি M32, দেখে নিন স্পেসিফিকেশন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: স্যামসাং বাজারে আনল মধ্যবিত্তের বাজেটের মধ্যে স্মার্টফোন গ্যালাক্সি M32, দেখে নিন স্পেসিফিকেশন বাজেটে ফোনের বাজার ধরতে ভারতে লঞ্চ হলো স্যামসাংয়ের নতুন অ্যান্ড্রয়েড ফোন স্যামসাং গ্যালাক্সি M32 । এটি গ্যালাক্সি এম সিরিজের নতুন ফোন। এই ফোন দুটি ভার্সনে পাওয়া যাবে। ১, ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। ২, ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এই ফোন দুটির ভারতীয় বাজারের দাম রাখা হয়েছে যথাক্রমে ১৪,৯৯৯ টাকা ও ১৬,৯৯৯ টাকা।

আরও পড়ুনঃ পৃথক উত্তরবঙ্গ বিতর্কের মধ্যেই রাঢ় বাংলাকে আলাদা রাজ্য করার কথা সৌমিত্রের মুখে।

এবার এক নজরে দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি M32 এর স্পেসিফিকেশন। এই ফোনের ব্যাটারি ৬০০০mAh। এর সঙ্গে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ফিচার রয়েছে। তবে ফোনের বাক্সে ১৫ ওয়াটের চার্জার থাকছে। এই স্মার্টফোনে থাকবে Samsung Galaxy M32 include MediaTek Helio G80 প্রসেসর। ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোনে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়ানো সম্ভব। সেই সঙ্গে রয়েছে ৬ জিবি পর্যন্ত র‍্যাম।

স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোন চলবে অ্যানড্রয়েড ১১ এবং One UI 3.1- এর সাহায্যে। ফোনের ওজন ১৯৬ গ্রাম। ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে, যার রিফ্রেশ রেট ৯০Hz। স্যামসাং গ্যালাক্সি M32 5G ফোনে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর।

স্যামসাং বাজারে আনল মধ্যবিত্তের বাজেটের মধ্যে স্মার্টফোন গ্যালাক্সি M32, দেখে নিন স্পেসিফিকেশন এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি শুটার। কানেকটিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৪জি এলটিই পরিষেবা। সেই সঙ্গে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস/এ-জিপিএস, টাইপ-সি ইউএসবি, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর