পৃথক উত্তরবঙ্গ বিতর্কের মধ্যেই রাঢ় বাংলাকে আলাদা রাজ্য করার কথা সৌমিত্রের মুখে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পৃথক উত্তরবঙ্গ বিতর্কের মধ্যেই রাঢ় বাংলাকে আলাদা রাজ্য করার কথা সৌমিত্রের মুখে। উত্তরবঙ্গ রাজ্যের উন্নয়নের আলোয় নেই। দীর্ঘদিন সেখানে হয় না কোন উন্নতি। তাই অই জেলাগুলিকে পৃথক রাজ্য করা হোক এই দাবি তুলে ইতিমধ্যেই চরম বিতর্ক তৈরি করেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। তাঁর এই মন্তব্য নিয়ে বিজেপির অন্দরেই তৈরি হয়েছে দ্বিমত। কারন ইতিমধ্যেই ঘটা করে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে তারা।

আরও পড়ুনঃ বিধানসভা থেকে মুকুল ঝরাতে মরিয়া বিজেপি, তৃণমূলের পুরানো চালেই সাজাচ্ছে ঘুঁটি

অন্যদিকে বিজেপির অন্দরেই চরম দ্বিতমের মধ্যেই এবার রাঢ় বাংলাকে পৃথক করার দাবি তুলে বসে বিতর্ক আরও উস্কে দিলেন আরেক বিজেপি নেতা সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তথা যুব মোর্চা সভাপতি একই সাথে সমর্থন জনিয়েছেন জন বার্লাকে। আন্তর্জাতিক যোগ দিবসে আজ বিজেপি নেতা কর্মীদের বিশেষভাবে যোগাভ্যাসে মন দিতে দেখা গেল। পিছিয়ে ছিলেন না সৌমিত্রও। ব্যায়ামপর্ব সেরে সাংবাদিক বৈঠকে বোমা ফাটান তিনি। বিতর্ক উস্কে বলেন ”রাঢ়বঙ্গও উন্নয়ন থেকে বঞ্চিত। এখানকার কোনও যুবকের চাকরি হয় না। এখানকার সম্পদ নিয়ে যাওয়া হয় অন্যত্র। কিন্তু উন্নয়নের লেশমাত্র নেই। এখন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম নিয়ে পৃথক রাজ্যের দাবি উঠতেই পারে।”

এখানেই না থেমে তাঁর সংযোজন ”পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলব, মুখ্যমন্ত্রী যেভাবে ‘বহিরাগত’ শব্দ’টি এনেছেন, তাতে এই দাবি উঠবেই। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কিলোমিটারের মধ্যে ২৩ জন মন্ত্রী রয়েছেন। আমাদের এলাকার মানুষ বঞ্চিত। রাঢ়বঙ্গের যুবকদের চাকরি নেই। আমাদের এলাকার সম্পত্তি রাজ্যের কোষাগারে যাচ্ছে। আমরা কিছু পাচ্ছি না। আগামী দিনে রাঢ়বঙ্গ থেকেও পৃথক রাজ্যের দাবি উঠবে।” এদিকে একের পর এক বিজেপি নেতাদের পৃথক রাজ্যের দাবি নিয়ে তৃণমূল জানিয়েছে ‘বঙ্গভঙ্গ’ চাইছে বিজেপি।

পৃথক উত্তরবঙ্গ বিতর্কের মধ্যেই রাঢ় বাংলাকে আলাদা রাজ্য করার কথা সৌমিত্রের মুখে। এই নিয়ে ব্রাত্য বসু  ‘পশ্চিমবঙ্গ দিবস’ নয়, ‘বঙ্গভঙ্গ দিবস’ পালন করছে বিজেপি বলে জানিয়েছেন ”পশ্চিমবঙ্গ দিবস পালনের কথা বলার পর কীভাবে বিজেপি আলাদা উত্তরবঙ্গ চাইতে পারে? নিজেদের মধ্যেই দ্বন্দ্ব রয়েছে বিজেপির, নিজেদের মধ্যেই দ্বিচারিতা।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর