নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাস মিলিয়ে দিল দুই যুযুধান প্রতিপক্ষকে। একদিকে রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে প্রধান বিরোধী দলের রাজ্য সভাপতি তথা সাংসস সুকান্ত মজুমদার। গতকালই বিজেপি রাজ্য সভাপতির করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। তিনি ভর্তি রয়েছেন ঢাকুরিয়ার আমরি হাসপাতালে। খবর পেয়ে করোনা আক্রান্ত সুকান্ত কে ফোন মমতার, কুশল কামনা করে পাশে থাকার বার্তাও দেন তিনি।
আরও পড়ুনঃ ‘পজিটিভ’ হলে কতদিন আইসোলেশনে থাকতে হবে? জানুন রাজ্যের নয়া নিয়ম
আজ সকালে করোনা আক্রান্ত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করে শারীরিক কুশল জানতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের মধ্যে কয়েক মিনিট কথা হয় বলে খবর। গতকাল সুকান্ত মজুমদারের RT-PCR টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। ঢাকুরিয়া আমরি হাসপাতালের কোভিড ওয়ার্ডে আইসোলেশনে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। হাসপাতাব সূত্রে খবর, তাঁর হালকা সর্দি-কাশি রয়েছে। তবে এখন আর জ্বর নেই।
তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও শরীরে অক্সিজেনের মাত্রা কম। তাঁর শরীরে করোনার একাধিক উপসর্গ রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। বেশ কয়েকদিন ধরেই জ্বর, সর্দি সহ একাধিক উপসর্গ ছিল BJP রাজ্য সভাপতির। ফলে দলের যাবতীয় বৈঠক তিনি ভার্চুয়াল মাধ্যমেই সারছিলেন। কিন্তু শনিবার বাড়াবাড়ি হয়। করা হয় কোভিড টেস্ট। সেই রিপোর্ট পজিটিভ আসে। ভর্তি করা হয় হাসপাতালে।
করোনা আক্রান্ত সুকান্ত কে ফোন মমতার, কুশল কামনা করে পাশে থাকার বার্তা।

সুকান্তর শারীরিক অবস্থার অবনতি হয় রবিবার সকাল থেকেই। শরীরে আচমকাই কমে যায় অক্সিজেনের স্বাভাবিক মাত্রা। সূত্রের খবর তাঁর স্যাচুরেশন ঘোরাফেরা করছে ৯৩-৯৫ এর মধ্যে, যা স্বাভাবিকের থেকে কম। সূত্র বলছে তিনি করোনার ডেল্টা মিউটেশনে আক্রান্ত। তাঁর শারীরিক সুস্থতা কামনা করে ট্যুইট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর আজ সরাসরি ফোন করে খবর নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।



