‘পজিটিভ’ হলে কতদিন আইসোলেশনে থাকতে হবে? জানুন রাজ্যের নয়া নিয়ম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  করোনার সঙ্গে পাল্লা দিচ্ছে ওমিক্রন। যার প্রভাব আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গেও। গতকাল সন্ধ্যাতেই রাজ্যের বুলেটিনে জানা যায় গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২৪ হাজার জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। আর এই আবহে আইসোলেশনের নিয়ম বদল করল রাজ্য সরকার। নয়া বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের তরফে জানানো হয় যদি কোনও করোনা রোগীর টানা তিনদিন জ্বর না আসে, তাহলে ৭ দিন পর্যন্ত আইসোলেশনে থাকলেই হবে। পরবর্তী আর কোনও করোনা পরীক্ষা করাতে হবে না।

আরও পড়ুনঃ পন্থ নয়, এই বঙ্গ তারকাকে দলে রাখার দাবি মদনলালের

সরকারের তরফে বলা হয়েছে, কোনও রোগীর যদি মৃদু উপসর্গের পাশাপাশি কোমর্বিডিটি থাকে, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট রোগীর পরপর ৩ দিন অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯৩ শতাংশের বেশি হলেই ৭ দিন পর তার নিভৃতবাসের মেয়াদ ফুরিয়ে যাবে। তবে যে সমস্ত করোনা রোগীদের অক্সিজেনের সাহায্য প্রয়োজন, তাদের ক্ষেত্রে আইসোলেশন কবে শেষ হবে, তা স্থির করবেন চিকিৎসকরা।

ওমিক্রনের বাড়বাড়ন্তে করোনার সুনামি আছড়ে পড়েছে দেশে। তাই আজ থেকে দেশে করোনার তৃতীয় ডোজ বা ‘প্রিকশন’ ডোজ দেওয়া শুরু হয়েছে। এই আবহে প্রিকশন ডোজ নিয়ে রবিবার বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভা। এমনিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল যে কোউইনে নতুন করে রেজিস্টার করতে হবে না যোগ্য ব্যক্তিদের।

‘পজিটিভ’ হলে কতদিন আইসোলেশনে থাকতে হবে? জানুন রাজ্যের নয়া নিয়ম

'পজিটিভ' হলে কতদিন আইসোলেশনে থাকতে হবে? জানুন রাজ্যের নয়া নিয়ম
‘পজিটিভ’ হলে কতদিন আইসোলেশনে থাকতে হবে? জানুন রাজ্যের নয়া নিয়ম

তবে পুরসভার তরফে জানানো হয়েছে যে পুরসভার নয়া পোর্টালে টিকা নিতে ইচ্ছুক এবং যোগ্য ব্যক্তিদের নাম নথিভুক্ত করাতে হবে তৃতীয় ডোজ পেতে গেলে। কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ এই বিজ্ঞপ্তি জারি করেছেন। আজ থেকেই থেকে পোর্টাল সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন