ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, আজ থেকে ১০০ দিনের টাকা পাঠাবে রাজ্য সরকার

বলা হয়েছিল ফেব্রুয়ারীর মধ্যে টাকা চলে যাবে উপভোক্তাদের ব্যাঙ্ক একাউন্টে। আজ ২৬ ফেব্রুয়ারী থেকে শুরু হবে এই ১০০ দিনের টাকা প্রদান। মোট ২৩ জেলার জব কার্ড হোল্ডারদের একাউন্টে সরাসরি এই টাকা প্রদানের কাজ শুরু হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে সাধারণ জনগণের কাছে পৌঁছানোর জন্য কোন কসুর রাখছেন না শাসক – বিরোধী কোন দল। অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেট হোক বা রাজ্য বাজেট একঝাঁক জনমোহিনী প্রকল্পের উদ্বোধন করা হচ্ছে। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রাজ্যের শাসক দল অনেকদিন ধরেই সরব হয়েছে। এই নিয়ে দিল্লী গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, আজ থেকে ১০০ দিনের টাকা পাঠাবে রাজ্য সরকার

আরও পড়ুন : রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী,প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

ধর্ণায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন রেগা প্রকল্পের অন্তর্গত জব কার্ড হোল্ডারদের টাকা মেটাবে রাজ্য সরকার এমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বলা হয়েছিল ফেব্রুয়ারীর মধ্যে টাকা চলে যাবে উপভোক্তাদের ব্যাঙ্ক একাউন্টে। আজ ২৬ ফেব্রুয়ারী থেকে শুরু হবে এই ১০০ দিনের টাকা প্রদান। মোট ২৩ জেলার জব কার্ড হোল্ডারদের একাউন্টে সরাসরি এই টাকা প্রদানের কাজ শুরু হবে।

ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, আজ থেকে ১০০ দিনের টাকা পাঠাবে রাজ্য সরকার

একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে। এই অভিযোগ তুলে প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই নিয়ে বৈঠকও করেছেন। তবে প্রাপ্য অর্থ না মেলায় কেন্দ্রের প্রকল্পের টাকা রাজ্য মেটাবে বলে ঘোষণা করেন মমতা। সরকারি সূত্রে জানা গিয়েছে, ২৩ টি জেলার জব কার্ড হোল্ডারদের জন্য মোট বরাদ্দ হয়েছে ২ হাজার ৬৫০ কোটি ৬০ লক্ষ ১৮ হাজার ৪৯ টাকা।

ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, আজ থেকে ১০০ দিনের টাকা পাঠাবে রাজ্য সরকার
ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, আজ থেকে ১০০ দিনের টাকা পাঠাবে রাজ্য সরকার

ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, আজ থেকে ১০০ দিনের টাকা পাঠাবে রাজ্য সরকার

২৩ জেলার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলা একাই পাচ্ছে ৩৪৬ কোটি ১২ লাখ ৭৫ হাজার ৫০৪ টাকা। আর দক্ষিণ ২৪ পরগনার মধ্যে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার কেন্দ্র। দ্বিতীয় স্থানে আছে পশ্চিম মেদিনীপুর জেলা। পাচ্ছে ২৮১ কোটি ১৩ লক্ষ ৯ হাজার ৮২৭ টাকা। তৃতীয় স্থানে রয়েছে কোচবিহার। ২২১ কোটি ৯১ লক্ষ ২৮৭ টাকা পাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন