টাকাই নেই, কোভিডে মৃতদের ৪ লাখ ক্ষতিপূরণে সাফ ‘না’ কেন্দ্রের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টাকাই নেই পর্যাপ্ত, আর টাই দেশে কোভিডে মৃতদের পরিবারকে ৪ লক্ষ করে ক্ষতিপূরপণ দেওয়া সম্ভব নয়। একথা সাফ জানান হয়েছে কেন্দ্রের তরফ থেকে। ১৮৩ পাতার হলফনামায় কেন্দ্র ব্যাখ্যা করেছে বহু যুক্তি। করোনার প্রথম ঢেউ পেরিয়ে গেলেও দ্বিতীয় ঢেউয়ের কাছে কার্যত মুখ থুবড়ে পড়েছে গোটা দেশ।

আরও পড়ুনঃ  শরীর অসুস্থ, ৮ বছর পর জেলের বাইরে সুদীপ্ত সেন

আতঙ্কের রেশ দিনে দিনে কিছু কমলেও, ভাবাচ্ছে মৃত্যু হার। প্রায় ৮০ দন পর দেশে সংক্রমণের গ্রাফ আজ কিছুতা নীচে, তবে ইতিমধ্যেই বিশেষজ্ঞ মহল আশঙ্কা করছেন, আগামী মাস খানেকের মধ্যেই ছড়িয়ে পড়বে কোভিডের থার্ড ওয়েভ। চিন্তা-আশঙ্কার মাঝেই কেন্দ্র জানিয়েছে করোনায় মৃতদের পরিবারকে ক্ষরিপূরণ দেওয়া সম্ভব নয়।

এখনও পর্যন্ত দেশে করোনা কবলে প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৮৫ হাজারের কিছু বেশি মানুষ। করোনায় পিতা-মাতা হারিয়েছে যারা তাঁদের ভার গ্রহণ করেছে কিছু কিছু রাজ্য, কোথাও ব্যাক্তিগত ভাবে কেউ দায়িত্ব নিচ্ছেন।  দিন কয়েক আগেই  সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে জবাব চেয়েছিল করোনায় মৃতদের পরিবার পিছু ক্ষতিপুরণের বিষয়ে আদতে কী ভাবছে কেন্দ্র? সেকণ্ড ওয়েভের মৃত্যু মিছিলের মাঝেই কোভিডে মৃত প্রত্যেকের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানিয়ে মামলা হয় আদালতে।  বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এমআর শাহের বেঞ্চে সেই মামলার শুনানি চলছে।

তার জবাবেই আজ কেন্দ্রে তরফ থেকে জানান হয়েছে সম্ভব নয় এই ব্যবস্থা। এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৪ লাখ মানুষ, আগামি দিনে এই মৃত্যু সংখ্যা বৃদ্ধি পাবে। তাতে সকলকে এই অঙ্কের ক্ষতিপূরণ সম্ভন নয়ে কেন্দ্রের পক্ষে। যুক্তি হিসেবে ১৮৩ পাতার হলফনামায় কেন্দ্র ব্যাখ্যা করেছে বহু যুক্তি।

টাকাই নেই, কোভিডে মৃতদের ৪ লাখ ক্ষতিপূরণে সাফ ‘না’ কেন্দ্রের । কেন্দ্রের বক্তব্য বিপর্যয়, ভূমিকম্প এসব ক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে পারে কেন্দ্র, কিন্তু মহামারীর ক্ষেত্রে এই নিয়ম নেই। দেশে বিপুল সংখ্যক মানুষকে এই ক্ষতিপূরণ দিতে গেলে আর্থিক ভাবে ব্যাপক চাপ সৃষ্টি হবে কেন্দ্রের ওপর। উপরন্তু রাজ্য গুলির কোষাগারেও সেই পরিমাণ টাকা মজুত নেই।  সঙ্গে কেন্দ্রের তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছে কোভিডে মৃত্যুতে ক্ষতিপূরণ দেওয়া হলে, বাকি রোগের ক্ষেত্রেও টাই প্রযোজ্য করতে হবে। সব মিলিয়ে এক সমস্যার সমাধানে বাড়বে একাধিক সমস্যা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন