একাদশ শ্রেণীর প্রশ্ন করতে পারবেন স্কুল শিক্ষকেরাই, নির্দেশ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

একাদশ শ্রেণীর প্রশ্ন করতে পারবেন স্কুল শিক্ষকেরাই, নির্দেশ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের । ফলে বাড়তি চাপে পড়তে পারে স্কুল শিক্ষকরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ইতিমধ্যেই চালু হয়েছে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা। এবার ফের একাবার নয়া পদ্ধতি চালুর নির্দেশ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। এবার একাদশ শ্রেণির সেমিস্টার প্রথম এবং দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতে পারবেন স্কুলের সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক শিক্ষক এবং শিক্ষিকারা। এমনকি কোন এজেন্সির মাধ্যমেও তৈরি করা যাবে না এই প্রশ্নপত্র এমনটাই কড়া নির্দেশ।

এই নির্দেশের পরেই বেশ চাপে পরে গিয়েছে স্কুলের প্রধান শিক্ষকেরা। তাঁদের দাবি প্রশ্ন পত্র তৈরির বিষয় টা বেশ কঠিন তাঁর কারন। কারণ এক্ষেত্রে যদি প্রশ্ন কঠিন হয় তাহলে ছাত্রদের বিক্ষোভের মুখে পড়তে হতে পারে স্কুলের শিক্ষকদেরই। এই নিয়েই শুরু হয়েছে জোড় তরজা। শিক্ষক মহলের আরও দাবি এই কাজ করতে গেলে লাগবে অনেক সিক্ষক-শিক্ষিকার প্রয়োজন। কিন্তু অধিকাংশ স্কুলে এই ম্যান পাওয়ার কম। সেক্ষেত্রে ভরসা স্থায়ী শিক্ষক। সেই সঙ্গে বদলেছে সিলেবাস। ফলে প্রশ্ন তৈরি কাজটা অনেক কঠিন হয়ে যাবে।

ইতিমধ্যেই এই ২০২৪-২৫ শিক্ষা বর্ষ থেকেই শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা। এছাড়াও প্রথম সেমিস্টার পরীক্ষা হবে মাল্টিপল চয়েস প্রশ্ন এবং ওএমআর শিট ফর্ম্যাটে। ফলে তাঁর উপর আবার প্রশ্ন পত্র স্কুলে তৈরি করা হলে বাড়তি চাপে পড়তে হতে পারে বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর